
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মধ্যনগর বাজারে আসামি গ্রেপ্তারকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার অভিযোগ পাওয়া গেছে। তাই অনির্দিষ্ট সময়ের জন্য ঘটনাস্থলে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
গতকাল শুক্রবার রাত ১২টা থেকে মধ্যনগর বাজার এলাকায় সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হয়। ওই দিন সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় ১৪৪ ধারার বিজ্ঞপ্তি জারি করেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা নানান, ডেভিল হান্ট অভিযানে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের মাছিমপুর গ্রামের মিজানুর রহমান (৩৩) নামের এক যুবককে গ্রেপ্তার করে মধ্যনগর থানা-পুলিশ। তিনি ওয়ার্ড যুবলীগের সহসভাপতি দাবি পুলিশের।
অপরদিকে মিজানুর রহমান বিএনপির একজন একনিষ্ঠ কর্মী বলে দাবি বিএনপির একটি অংশের। পরে ডেভিল হান্ট অভিযানের নামে সাধারণ মানুষকে হয়রানি করার অভিযোগ তুলে বিক্ষোভ করে যুবদল নেতা এম শহীদ মিয়ার নেতৃত্বে বিএনপির একটি অংশ। এর জের ধরে মধ্যনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাঈয়ুম মজনু ও যুবদল নেতা এম শহীদ মিয়ার লোকজনের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বিএনপি ও যুবদলের অস্থায়ী কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে।
গতকাল সুনামগঞ্জ জেলা যুবদলের বন ও পরিবেশবিষয়ক সহসম্পাদক এম শহীদ বিক্ষোভ মিছিল শেষে বলেন, ‘পুলিশ সাধারণ মানুষকে হয়রানি করছে।’
এ বিষয়ে জানতে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাঈয়ুম মজনুর মোবাইল ফোনে কল করা হলে পরে কথা বলবেন জানিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজীব রহমান বলেন, ‘ডেভিল হান্ট অভিযানে এক আসামিকে গ্রেপ্তারের পর তা নিয়ে বিএনপি ও যুবদলের দুটি পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।’
ইউএনও উজ্জ্বল রায় আজকের পত্রিকাকে বলেন, ‘দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘাত সৃষ্টির শঙ্কা দেখা দেওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মধ্যনগর বাজার এলাকায় অনির্দিষ্ট সময়ের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।’

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩০ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৩৩ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে