
বিএনপি ক্ষমতায় গেলে ৫০ দিনের মধ্যে কমিশন গঠন করে নিখোঁজ সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী গুমের রহস্য উদ্ঘাটন করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও দলের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির।
আজ শুক্রবার সিলেটের বিশ্বনাথ পৌর শহরে রামসুন্দর অগ্রগামী সরকারি উচ্চবিদ্যালয়-সংলগ্ন মাঠে উপজেলা ও পৌরবাসীর ব্যানারে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হুমায়ুন কবির এ কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে ৫০ দিনের মধ্যে একটি কমিশন গঠন করা হবে। কমিশন আমাদের এলাকার জনপ্রিয় সাবেক সংসদ সদস্য নিখোঁজ এম ইলিয়াস আলী গুমের রহস্য উদ্ঘাটন করবে।’
তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে সিলেট-২ আসনে কাজ করতে নির্দেশ দিয়েছেন। দল যদি আমাকে এই আসনে নমিনেশন দেয় এবং আমি নির্বাচিত হই, তাহলে আপনাদের কাছে ওয়াদা করে গেলাম, যদি আমরা ইলিয়াস আলীর সন্ধান পাই, তাহলে এই আসন আমি ইলিয়াস আলী ভাইকে ফিরিয়ে দেব।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা আরও বলেন, ‘আগামী দিনে আমার নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হলে ইনশা আল্লাহ বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা উন্নয়ন থেকে বঞ্চিত হবে না।’
বিএনপি নেতা আব্বাস আলী চেয়ারম্যানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী ও কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী।
বক্তব্য দেন বিএনপি নেতা আশিক চৌধুরী, এমরান আহমদ চৌধুরী, সিদ্দিকুর রহমান পাপলু, সাবেক উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, খাইরুল আমিন আজাদ প্রমুখ।
সঞ্চালনা করেন সাবেক ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, যুবদল নেতা রুমেল আলী ও আমির আলী। কোরআন তিলাওয়াত করেন মাওলানা সাইদুল ইসলাম হাবিবী।
সমাবেশে বিএনপির নেতা-কর্মীরা ছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সুধী সমাবেশে যোগ দেন নেতা-কর্মীরা।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে