
সিলেটে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। আজ বুধবার বিকেলে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এ বিষয়ে অফিস আদেশ জারি করেছেন। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।
আদেশের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম।
এর আগে জেলার বিভিন্ন উপজেলায় লুট করা পাথর জমা দিতে প্রশাসন তিন দিনের সময় বেঁধে দিয়েছিল। গতকাল মঙ্গলবার সেই সময় শেষ হয়েছে।
এদিকে আজ জৈন্তাপুর উপজেলায় পাথর লুটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত প্রায় ২৬ লাখ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে, যার মধ্যে সাড়ে ৬ লাখ ঘনফুট পাথর লোকজন স্বেচ্ছায় ফেরত দিয়েছেন। বাকি প্রায় সাড়ে ১৯ লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত ১১ লাখ ঘনফুট পাথর প্রতিস্থাপন করা হয়েছে। এ কাজে প্রতিদিন ৫০০ শ্রমিক, ৪০০ নৌকা, ৩০০-এর অধিক ট্রাক কাজ করছে বলেও জানানো হয়। আগামী এক সপ্তাহের মধ্যে বাকি পাথর পুনঃস্থাপন করা হবে।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া বলেন, ‘আমাদের আলটিমেটাম শেষ হয়েছে। এখন থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আর কোনো উদ্ধার অভিযান হবে না।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে