
সিলেটের রাতারগুলের পানিতে নেমে নিখোঁজের ১৮ ঘণ্টা পর শামীম আহমদ (১৬) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বেলা ১২টার দিকে রাতারগুল জলাবনের মোটরঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত কিশোর শামীম আহমদ (১৬) সিলেট নগরের বাগবাড়ি এলাকার শাহজাহান আলীর ছেলে। সে সিলেটের একটি স্কুল থেকে সদ্য অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বন্ধুদের সঙ্গে রাতারগুলে বেড়াতে গিয়ে মোটরঘাট এলাকার পানিতে নেমেছিল শামীমসহ চার বন্ধু। এ সময় স্রোতের সঙ্গে পানিতে তলিয়ে যায় শামীম। তবে অন্যরা পানি থেকে ডাঙায় উঠতে পেরেছিল। লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে রাতারগুল জলাবনে বাইসাইকেল করে চার বন্ধু বেড়াতে গিয়েছিল। সন্ধ্যা ৬টার দিকে রাতারগুল খেয়াঘাটের সিঁড়ি দিয়ে চেঙ্গেরখাল নদের পানিতে নেমেছিল তারা। এ সময় শামীম পানিতে তলিয়ে যায়।
আশপাশের লোকজন ও পুলিশ সদস্যরা নিখোঁজ কিশোরের সন্ধান চালালেও গতকাল উদ্ধার করতে পারেনি। পরবর্তীতে আজ সকাল থেকে মোটরঘাট এলাকায় নিখোঁজ কিশোরকে উদ্ধারে সন্ধান চালানো হয়। পরে দুপুর ১২টার দিকে শামীম আহমদের লাশ উদ্ধার করা হয়।
ওসি মোহাম্মদ নুনু মিয়া বলেন, ‘গতকাল রাতারগুলের মোটরঘাট এলাকায় নিখোঁজ কিশোরের লাশ আজ দুপুর ১২টার দিকে উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তরের অনুরোধ জানালে ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ হস্তান্তর করা হয়।’

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
৬ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৩৮ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে