
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘বাংলাদেশের কোনো ব্যাংকে এক টাকার চেকও রিফিউজ হয়নি। হওয়ার প্রশ্ন উঠে না। ব্যাংকে টাকায় ভর্তি।’
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় প্রশিক্ষণ গ্রহণকারীদের অনুদানের চেক বিতরণ শেষে তিনি এ কথা বলেন। উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় এ আয়োজন করে।
বিএনপিকে ইঙ্গিত করে বলেন, ‘কিছু লোক তাঁদের অসৎ উদ্দেশ্যে সমাজে বিশৃঙ্খলা তৈরি করে ক্ষমতায় যেতে চায়। তাঁরা সহজ-সরল আইনি পথে ক্ষমতায় যেতে পারবে না। জনগণ তাঁদের গ্রহণ করবে না। এই জন্য তাঁরা চোরা পথে দেশে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি করে ক্ষমতায় যেতে চায়। তাঁরাই গুজব সৃষ্টি করে।’
চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে। চলমান বিশ্ব অর্থনৈতিক সংকট সরকার সফলতার সহিত মোকাবিলা করছে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিত্যপণ্যের দাম রাখতে সরকার নানা উদ্যোগ নিয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে।’
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিল্লাল হোসেনের পরিচালনায় এতে বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া প্রমুখ।
এদিকে, অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের অনুদান বিতরণে উপকারভোগীদের তালিকা চূড়ান্ত করণের বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিরা জানেন কি না জানতে চাইলে, সভায় উপস্থিত জনপ্রতিনিধিরা এ বিষয়টি জানেন না বলে জানান।
এ সময় মন্ত্রী প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা সরকারের নিয়ম মেনে কাজ করুন এটা আমরা চাই। জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করলে তো কোনো ক্ষতি নেই।’
তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, ‘জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে কাজ করার মানসিকতা থাকলে জনগণের কল্যাণ হবে। পরে তিনি উপকারভোগীদের তালিকা যাচাই করে তাঁদের মধ্যে অনুদানের চেক তুলে দেন।’
পরে জগন্নাথপুর থানার নতুন ভবন নির্মাণের কাজের অগ্রগতি পরিদর্শন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

ময়মনসিংহে নির্মাণাধীন ভবনের মালামাল কিনতে অস্বীকৃতি জানানোয় এক ব্যাংক কর্মকর্তা ও তাঁর স্ত্রীসহ কয়েকজনকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে আজ সোমবার (১৫ জুন) দুপুরে থানায় একটি লিখিত অভিযোগও দেওয়া হয়েছে।
৮ মিনিট আগে
রাজধানীর কামরাঙ্গীরচরে পারিবারিক বিরোধের জেরে মোহাম্মদ (২৭) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। আজ সোমবার (১৫ জুন) রাত সোয়া ৮টার দিকে কামরাঙ্গীরচর ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকায় ফুটবল খেলার সময় বজ্রপাতে মো. অন্তর (২২) নামের এক যুবক মারা গেছেন। আজ সোমবার (১৫ জুন) বেলা সাড়ে ৩টার দিকে শিবগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চক দৌলতপুর মণ্ডলটোলা এলাকায় হাজি আমিনুল মোল্লার আমবাগানে এ ঘটনা ঘটে। নিহত অন্তর আলী একই এলাকার আব্দুল মান্নানের ছেলে।
১ ঘণ্টা আগে
কুমিল্লার মেঘনা ও তিতাস উপজেলার সীমান্তবর্তী চরবিনোদনপুর এলাকায় জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ সোমবার সকাল ১০টায় শুরু হওয়া কয়েক ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে মেঘনা থানা-পুলিশ।
১ ঘণ্টা আগে