
প্রধানমন্ত্রীর উপহার সব দলের মানুষ পাবেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আজ সোমবার সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৫ শতাধিক অসহায় ও দুস্থ্য পরিবারের মাঝে প্রধামন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর উপহার সব দলের মানুষ পাবে, এখানে কোনো ভেদাভেদ নাই। দেশে উন্নয়ন হলে সবাই উপভোগ করেন। দেশের মানুষের সুখে দুঃখে আওয়ামী লীগ সরকার পাশে আছে, পাশে থাকবে। প্রধানমন্ত্রী সব সময়ই সাধারণ মানুষ, গরিব মানুষ, দরিদ্র মানুষের অগ্রাধিকার দেন সবার আগে।’
মন্ত্রী আরও বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে যেকোনো দুর্যোগে মানুষের সুখে দুঃখে সবসময়ই পাশে আছে সরকার। প্রধানমন্ত্রীও সবসময়ই সাধারণ মানুষ, গরিব মানুষ, দরিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা করেন। তিনি সবাইকে ভরণপোষণ করতে পারবেন না। তবে তিনি চান সবার সুখে দুঃখে সামিল হতে। যারা বেশি অসহায় তাদের জন্য সামান্য কিছু ঈদ উপহার দিয়েছেন। শেখ হাসিনার সরকার যতদিন ক্ষমতায় আছে আপনাদের খাবারের সমস্যা হবে না।’
উপহারসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন— সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ জামান, পরিকল্পনা মন্ত্রীর ব্যক্তিগত সহকারী হাসনাত হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী তহুর আলী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, শিমুলবাক ইউপি চেয়ারম্যান শাহীনুর রহমান শাহীন, পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান রাইজুল ইসলাম, দরগাপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনির উদ্দিন, ছাত্রলীগ সভাপতি ছদরুল ইসলাম, সাধারণ সম্পাদক নাঈম আহমদসহ প্রমুখ।

পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ মিনিট আগে
স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
১৩ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে