
সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী বাবা ও ছেলে নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৮ জুলাই) ভোরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার চড়িয়া মধ্যপাড়ার নুরজাহান হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সলঙ্গা থানার পুরনাবেড়া গ্রামের আব্দুল মান্নান খন্দকার (৭০) ও তার ছেলে জুয়েল খন্দকার (৩৫)। এ ঘটনায় আহত হন আব্দুল মান্নানের বড় ছেলে রাসেল খন্দকার।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, আব্দুল মান্নান তার দুই ছেলেকে নিয়ে নিজস্ব অটোরিকশাযোগে চিকিৎসার জন্য সিরাজগঞ্জের শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। অটোরিকশাটি সলঙ্গা চড়িয়া মধ্যপাড়া এলাকায় নুর জাহান হোটেলের সামনে পৌঁছালে একটি ট্রাক চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আব্দুল মান্নান খান্দকার ও তার ছেলে জুয়েল খন্দকার নিহত হন। আহত হন বড় ছেলে রাসেল খন্দকার।
স্থানীয়রা রাসেলকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং নিহতদের উদ্ধার করে হাইওয়ে থানার নিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
৩২ মিনিট আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
১ ঘণ্টা আগে