
সিরাজগঞ্জের এনায়েতপুরে ১৩ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ রোববার এনায়েতপুর থানায় ঢুকে তাঁদের পিটিয়ে হত্যা করা হয়।
পুলিশ সদর দপ্তর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
পুলিশ সদর দপ্তর জানায়, সন্ত্রাসী হামলায় সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ১৩ জন এবং কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার একজন পুলিশ সদস্যসহ এ পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে ১৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন।
পুলিশ সদর দপ্তর আরও জানায়, সন্ত্রাসীরা ডিএমপির যাত্রাবাড়ী ও খিলগাঁও থানা, টাঙ্গাইলের গোড়াই হাইওয়ে থানা, বগুড়ার সদর, দুপচাঁচিয়া ও শেরপুর থানা এবং নারুলী পুলিশ ফাঁড়ি, জয়পুরহাট সদর থানা, কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা, রংপুরের গঙ্গাচড়া, মিঠাপুকুর, পীরগাছা, পীরগঞ্জ, বদরগঞ্জ ও গংগাচড়া, ব্রাহ্মণবাড়িয়া সদর ও আশুগঞ্জ থানা, সিরাজগঞ্জের এনায়েতপুর, উল্লাপাড়া ও শাহজাদপুর থানা, হবিগঞ্জের মাধবপুর ফাঁড়ি, ময়মনসিংহ রেঞ্জ অফিস, নারায়ণগঞ্জ, বগুড়া, পাবনা ও সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়, দিনাজপুর সদর থানা আক্রমণ করেছে। আহত পুলিশ সদস্য প্রায় তিন শতাধিক।
এর আগে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক আজকের পত্রিকাকে বলেন, ‘কমপক্ষে ১১ জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা বিস্তারিত খোঁজ নেওয়ার চেষ্টা করছি।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে গতকাল শনিবার সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আজ সকাল থেকে অসহযোগ কর্মসূচি পালন করা হয়। এক দফা দাবিতে অসহযোগ আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ চলছে। রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মিছিল ও সমাবেশ করছেন বিক্ষোভকারীরা।
এদিকে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও তাঁদের কর্মসূচি পালন করছে। বিভিন্ন স্থানে সংঘর্ষে পুলিশসহ এখন পর্যন্ত ৬৮ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এদিকে আজ সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করেছে সরকার। এ ছাড়া আগামী সোম, মঙ্গল ও বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আন্দোলনকারীরা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি আগামী মঙ্গলবারের (৬ আগস্ট) পরিবর্তে আগামীকাল সোমবার (৫ আগস্ট) এগিয়ে এনেছে।

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
৭ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১৭ মিনিট আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে