সিরাজগঞ্জের কামারখন্দে একটি চলন্ত ট্রেনে পেট্রলবোমা নিক্ষেপের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনের কোবাদ শেখ মোড় এলাকায় চিত্রা এক্সপ্রেস ট্রেনে এই পেট্রলবোমা নিক্ষেপের চেষ্টা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় এই বিষয়ে কথা হয় জামতৈল রেলওয়ে স্টেশনমাস্টার আবু হান্নানের সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল রাত ১০টা ৪৫ মিনিটের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে কেউ আহত হয়নি। ট্রেনের একটু ক্ষতি হয়েছে। তবে কে বা কারা এটি ছুড়েছে, তা আমরা এখনো জানতে পারিনি।’
সিরাজগঞ্জ বাজার রেলওয়ে পুলিশের (ওসি) দুলাল উদ্দিন বলেন, ‘পেট্রলবোমা নিক্ষেপের বিষয়টি আমরা জানি। ছোট একটি ন্যাকড়ায় আগুনের মতো দিয়ে পেট্রলের বোতল নিক্ষেপ করেছিল। ওইটা ইঞ্জিনের পাশেই ফাঁকা জায়গায় পড়েছিল।’ এই ঘটনায় কোনো মামলা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘কোনো ক্ষয়ক্ষতি হয়নি, এ জন্য মামলা হবে না।’ রেলওয়ে আইনে বা দণ্ডবিধিতে এটি কোন অপরাধের আওতায় পড়বে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা রেলওয়ে আইন হবে, না অন্য আইনে হবে, তা বলা যাচ্ছে না। তবে ক্ষয়ক্ষতি হলে বলা যেত।’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে