
সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় নিহত ১৩ পুলিশ সদস্যদের মধ্যে আটজনের লাশ পাশের মসজিদের সামনে স্তূপাকারে রাখা হয়েছিল। তিনজনের লাশ পাওয়া গেছে পাশের পুকুরে। একজনের লাশ পড়ে ছিল পাশের রাস্তায়। অন্য একজনের লাশ গাছে ঝুলিয়ে রেখেছিলেন সরকারপতনের আন্দোলনকারীরা।
সরকারপতনের আন্দোলনকারীরা যে হামলা চালিয়েছেন, তাতে রক্ষা পাননি থানাটির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাকও। থানা থেকে বেরিয়ে এলে হামলাকারীরা তাঁকে পিটিয়ে হত্যা করেছেন। নিহত অন্য ১২ জনের মধ্যে ৪ জন উপপরিদর্শক (এসআই), একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও সাতজন কনস্টেবল রয়েছেন।
আজ সোমবার সকালে নাম-পদবিসহ এসব তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জিয়াউর রহমান। গতকাল রোববার রাতে নিহত পুলিশ সদস্যদের লাশ উদ্ধার করে সেনাবাহিনী।
নিহত পুলিশ সদস্যরা হলেন—এসআই আনিসুর রহমান, তৌহেদুজ্জামান, প্রণবেশ ও রহিত; এএসআই ওবায়দুর রহমান এবং কনস্টেবল আবু তালেব, হাফিজুর রহমান, রবিউল ইসলাম, হানিফ, আরিফুল ইসলাম, শাহীন ও রিয়াজুল ইসলাম।
অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘থানায় ৩৬ জনের মতো পুলিশ সদস্য ছিলেন। বাকিরা কোনো রকমে পালিয়ে প্রাণে বেঁচেছেন। তখনো বেশির ভাগই মারধরে গুরুতর আহত হয়েছেন।’
এনায়েতপুর থানার পাশেই স্থানীয় এক সংবাদকর্মীর বাড়ি। তিনি রোববার দুপুরের এই হামলার প্রত্যক্ষদর্শী। তিনি জানান, রোববার সকালে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিছিল বের করেন। তাঁদের সঙ্গে বিএনপি ও নিষিদ্ধ ঘোষিত জামায়াত-শিবিরের কর্মীরাও মিছিলে অংশ নেন।
দুপুর ১টার দিকে তারা এনায়েতপুর থানার সামনে আসেন এবং ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। পুলিশ তখন রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছোড়ে। আন্দোলনকারীরা তখন থানার সীমানাপ্রাচীরের ওপরের কাঁটাতারের বেড়া ভেঙে ভেতরে ঢুকে পড়েন। এরপর তাঁরা থানার বিভিন্ন স্থানে আগুন ধরিয়ে দেন। প্রাণরক্ষায় তখন পুলিশ সদস্যরা থানা থেকে বের হয়ে এলে তাঁদের ধরে ধরে পেটানো হয়। পিটুনিতে একে একে যখন পুলিশ সদস্যরা মারা যান, তখন লাশ স্তূপাকারে রাখা হয়।
এ ছাড়া পুকুরপাড়ে ধরে যে তিনজনকে মারধর করা হয়, মৃত্যুর পর তাঁদের লাশ পুকুরেই ফেলা হয়। থানার পাশে অন্য একজনের লাশ গলায় ফাঁস দিয়ে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছিল। আন্দোলনকারীরা রাস্তার বিভিন্ন স্থানে অবস্থান নেওয়ার কারণে অতিরিক্ত পুলিশ এ থানায় পৌঁছাতে পারেনি। এমনকি সন্ধ্যায় সেনাবাহিনীকেও থানায় পৌঁছাতে বেগ পেতে হয়।
পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ক্রাইম ম্যানেজমেন্ট) বিজয় কুমার বসাক বলেন, ‘এনায়েতপুর থানার আর কেউ নিখোঁজ নেই। কয়েকজন আহত আছেন, তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। বর্বর এই ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
৯ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
২০ মিনিট আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে