সিরাজগঞ্জের কামারখন্দে র্যাব-১২-এর সদস্যদের ধাওয়ায় পানিতে ডুবে মোহাম্মদ শাওন (২২) নামের এক মাদক কারবারির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ডিডি শাহবাজপুর গ্রামের নুরুল হক মোল্লার ছেলে।
রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
রোববার রাত ১০টা ৫০ মিনিটে কামারখন্দ থানার ওসি আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি মোবাইল ফোনে বলেন, র্যাব-১২-এর সদস্যরা মাদক উদ্ধার করার জন্য এসেছিলেন। তখন ভয় পেয়ে ওই যুবক ফুলজোড় নদে লাফ দেন এবং পানিতে ডুবে যান। পরে উদ্ধার করে কামারখন্দ হাসপাতালে নিয়ে আসার পথেই তিনি মারা যান।
ওই যুবকের নামে আগের একটি মাদক মামলা রয়েছে বলে ওসি জানান।
এদিকে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মমিন উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে পানিতে ডুবে যাওয়া এক যুবককে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আসার আগেই তাঁর মৃত্যু হয়। পরে চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৫ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৮ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে