সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুদিন ধরে হালকা হলুদ ও সাদা রঙের মুখপোড়া একটি হনুমান লোকালয়ে এবং গাছের ডালে ডালে ঘুরে বেড়াচ্ছে। গতকাল শনিবার উপজেলার বাঙ্গালা ইউনিয়নের মোড়দহ গ্রামের আক্তার হোসেনের বাড়ির একটি গাছে প্রথম দেখা যায় এটি।
আজ রোববার সরেজমিনে দেখা যায়, উপজেলার বাঙ্গালা ইউনিয়নের মোড়দহ ও কাটারমহল গ্রামের বিভিন্ন বাড়ি এবং বাগানে ঘুরে বেড়াচ্ছে হনুমানটি। মানুষ দেখলেই ভয় পাচ্ছে। গাছ থেকে মাটিতে নামছে না। উৎসুক লোকজন মাঝে মাঝে নিচ থেকে গাছের ডালে কলা ও পাউরুটি ছুড়ে দিচ্ছেন। হনুমানটি সেগুলো ধরে খেলেও বেশিক্ষণ একস্থানে অবস্থান করছে না।
মোড়দহ গ্রামের বাসিন্দা হান্নান আলী জানান, শনিবার সকালে আক্তার হোসেনের বাড়ির একটি গাছে প্রথম হনুমানটি দেখা যায়। লোকজন এগিয়ে এলে এটি দ্রুত অন্যত্র চলে যায়। তবে স্থানীয় লোকজন তাকে খাবার দিলেও কেউ তাকে বিরক্ত করছে না। এই খবর স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়লে, এটি দেখতে ভিড় করছে উৎসুক জনতা। তবে বিষয়টি সিরাজগঞ্জ জেলা বন বিভাগকে জানানো হয়েছে বলে জানান তিনি।
এ ব্যাপারে সিরাজগঞ্জ জেলা বন কর্মকর্তা মামুনুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘হনুমানের উপস্থিতি সম্পর্কে আমরা জানতে পেরেছি। আসলে ভারত থেকে ঝাড়খন্ড হয়ে অনেক পণ্যবাহী ট্রাক বাংলাদেশে আসে। অনেক বনের পাশ দিয়ে ট্রাক চলাচলের সময় দলছুট হনুমান ট্রাকে চেপে বসে এ দেশে চলে আসে। পরে ফিরে যাওয়ার পথ হারিয়ে ফেলে। হনুমানটি ভারত থেকে এসেছে বলে আমাদের ধারণা করা হচ্ছে।’
এই কর্মকর্তা আরও বলেন, ‘হনুমান ধরার সরঞ্জাম জেলা অফিসে নেই। বিষয়টি রাজশাহী বিভাগীয় বন অফিসে জানানো হয়েছে। সেখান থেকে এটিকে ধরার প্রস্তুতি চলছে।’ হনুমানটিকে কোনোরকম আঘাত বা বিরক্ত না করার জন্য সংশ্লিষ্ট এলাকার লোকজনকে অনুরোধ জানিয়েছেন তিনি।

স্থবির হয়ে পড়া বগুড়া-সিরাজগঞ্জ নতুন ডুয়েলগেজ রেললাইন প্রকল্প গতি পেয়েছে। বর্তমান সরকারের অগ্রাধিকার তালিকায় থাকা প্রকল্পটির সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) রেলপথ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সংশোধিত ডিপিপিতে বাংলাদেশ রেলওয়ের এই প্রকল্পের খরচ বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকা।
৪১ মিনিট আগে
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের অনুমোদিত জনবলকাঠামোয় উপাধ্যক্ষ পদ নেই। তবে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তে ডা. এ এফ এম আতিকুর রহমানকে উপাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। এর পর থেকে তিনি যাবতীয় সুযোগ-সুবিধা ভোগ করছেন। এমনকি অধ্যক্ষের জন্য বরাদ্দ সরকারি গাড়িও ব্যবহার করেন তিনি।
১ ঘণ্টা আগে
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভায় ভারী বর্ষণে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ঘরবাড়ি, সড়ক, দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পকারখানায় পানি ঢুকে পড়েছে। প্রায় ৫ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বিশুদ্ধ পানি, খাবার-সংকটে পড়েছেন বাসিন্দারা। এ ছাড়া সড়ক তলিয়ে যাওয়ায় যোগাযোগে...
১ ঘণ্টা আগে
যশোর শহরের চিত্রামোড়ে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) গ্রাহকসেবা কক্ষের ভেতরে ১০ জনের জটলা। সবার হাতেই এক টুকরো কাগজ। সেই কাগজে কারও ব্যবসাপ্রতিষ্ঠান, কারও-বা বাসাবাড়ির লক হয়ে পড়া বিদ্যুতিক প্রিপেইড মিটারের নাম্বার। গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টা এই দৃশ্য দেখা যায়।
১ ঘণ্টা আগে