
গত ৪ আগস্ট সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ এবং ১৫ পুলিশ হত্যা মামলায় সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা আমলি আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে করাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে আজ বেলা ৩টার দিকে বেলকুচি পৌর এলাকার কামারপাড়ার বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে যৌথ বাহিনীর সদস্যরা।
বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারিক এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ৪ আগস্ট এনায়েতপুর থানায় হামলায় ১৫ পুলিশ সদস্য নিহত হন। এ ঘটনায় করা মামলায় সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাসকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে আওয়ামী লীগের সাবেক সভাপতি লতিফ বিশ্বাসকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে তাঁর শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করে উপজেলা বিএনপির নেতা-কর্মীরা।
উল্লেখ্য, গতকাল শনিবার (৪ জানুয়ারি) রাতে এনায়েতপুর খাজা ইউনুস আলী দরবার শরিফের ১১০তম ওরসে গেলে ১ নম্বর গেটে আব্দুল লতিফ বিশ্বাসের গাড়ি আটকে দেয় স্থানীয় লোকজন। এ সময় ইটপাটকেল ছোড়া হলে তাঁর গাড়ির একটি গ্লাস ভেঙে যায়। পরে দরবার শরিফের নিরাপত্তা প্রহরী তাঁকে উদ্ধার করে ভেতরে নিয়ে যান। সেখানে তিনি কয়েক ঘণ্টা অবরুদ্ধ ছিলেন। পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি বাড়ি ফেরেন।

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১০ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
২০ মিনিট আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে