
সিরাজগঞ্জের কাজীপুরে যাত্রীবাহী অটোরিকশায় বাসের ধাক্কায় আহত প্রধান শিক্ষক আমির হোসেন বাবু (৫৯) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে গতকাল রাতে তাঁর মৃত্যু হয়।
আমির হোসেন বাবু উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের বেলতৈল এলাহী বক্স রিয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি উপজেলার পশ্চিম খুকশিয়া গ্রামের বাসিন্দা। গত বৃহস্পতিবার সকালে উপজেলার রৌহাবাড়ী চারমাথা এলাকায় বাসের ধাক্কায় তিনিসহ তিনজন আহত হয়েছিলেন।
প্রধান শিক্ষকের মৃত্যুর তথ্য নিশ্চিত করে তাঁর ছেলে বুলবুল ইসলাম বলেন, ‘বাবা স্কুলের উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে অটোরিকশায় যাচ্ছিলেন। বাস এসে সরাসরি মেরে দেয়। এতে বাবা গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে জিয়া মেডিকেলে পাঠান স্থানীয়রা। চিকিৎসাধীন অবস্থায় বাবা রাতে চলে যান।’
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। বাস ও অটোরিকশাটি থানায় আনা হয়েছে। এ ঘটনায় আহত স্কুলশিক্ষক রাতেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৩ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৭ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে