সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদী থেকে শিকলে বাঁধা অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। সোমবার সকালে উপজেলার জোতপাড়া নৌকাঘাটের দক্ষিণ পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। তবে তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় জানা যায়নি।
চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) প্রবীর ভট্টাচার্য জানান, সকালে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন,`মরদেহটির হাত-পা লোহার শিকল দিয়ে বাঁধা ছিল এবং শিকলে তালা লাগানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ৪ থেকে ৫ দিন আগে ওই যুবককে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে।'
নিহতের পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে নৌ পুলিশ।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে