
যমুনা রেলসেতু-ঈশ্বরদী রেলপথে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঘাটিনা, পাবনার মুলাডুলি ও দিলপাশার এলাকায় একাধিক স্থানে রেলহেডে (দুই পাতের সংযোগ) ভাঙন দেখা দিয়েছে। এর মধ্যে দিলপাশার এলাকায় ভাঙা অংশ তাৎক্ষণিক মেরামত করা হলেও অন্য দুই স্থানে এখনো সংস্কারকাজ শুরু হয়নি।
বৃহস্পতিবার সকালে দিলপাশার এলাকায় এবং রাতের দিকে মুলাডুলি ও উল্লাপাড়ার ঘাটিনা এলাকায় রেলহেডে ভাঙন দেখা দেয়। পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট স্থানগুলোতে পাহারা বসানো হয়েছে।
রেলপথে পাহারার দায়িত্বে থাকা গ্যাং ইনচার্জ আব্দুস সামাদ বলেন, ‘ভাঙা রেলহেড এখনো সরে যায়নি। তাই তাৎক্ষণিক বড় ধরনের ঝুঁকি নেই। তবে কোনো কারণে ভাঙা অংশ সরে গেলে দুর্ঘটনা ঘটতে পারে এবং রেল চলাচল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ জন্য পালা করে আমরা পাহারা দিচ্ছি।’
এ বিষয়ে সিরাজগঞ্জ বাজার পিডব্লিউডি (পথ) বিভাগের উপসহকারী প্রকৌশলী বাকি উল্লাহ বলেন, সকালেই দিলপাশার এলাকার ভাঙা রেলহেড মেরামত করা হয়েছে। রাতে যেসব স্থানে ভাঙন দেখা দিয়েছে, সেগুলো দ্রুত সংস্কারের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।
রেলওয়ে সূত্র জানায়, যমুনা রেলসেতু অতিক্রম করে এই রেলপথ দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ৩৮ জোড়া ট্রেন চলাচল করে ঢাকা-উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ রুটে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে