
সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নদী থেকে নিখোঁজ সাবেক ইউপি সদস্য রিপন তালুকদার ও তাঁর ছেলে আশিক বাবুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল সোমবার সন্ধ্যা থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত সময়ে উপজেলার চরগিরিশ ইউনিয়নের বারজান এলাকায় যমুনা নদীর একটি শাখা থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।
গত রোববার সন্ধ্যা থেকে তাঁরা নিখোঁজ ছিলেন বলে জানিয়েছেন কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘রিপন তালুকদার উপজেলার চরগিরিশ ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। গত রোববার সন্ধ্যায় তিনি ছেলে আশিক বাবুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি পাশের ডিগ্রিদোরতা গ্রামে যাচ্ছিলেন। পথে চর ধরে হেঁটে যমুনা নদী পার হচ্ছিলেন তাঁরা। তখন ঝড়বৃষ্টি হচ্ছিল। তখন থেকেই তাঁরা নিখোঁজ। পরে স্বজনেরা মৌখিকভাবে জানালে তাঁদের খোঁজ শুরু করে পুলিশ।’
ওসি শ্যামল কুমার দত্ত আরও বলেন, ‘গতকাল সোমবার সন্ধ্যায় বারজান এলাকায় যমুনা নদীতে রিপন তালুকদারের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। একই স্থানে আজ সকালে তার ছেলে আশিক বাবুরও মরদেহ ভেসে ওঠে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।’
মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

পটুয়াখালীর কলাপাড়ায় ব্যাটারিচালিত অটোভ্যান চালককে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে অপহৃত যুবককে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে তার অটোভ্যানসহ ও দুটি মোবাইল ফোনও।
১ সেকেন্ড আগে
ফরিদপুরের চরমাধবদিয়া ইউনিয়নে প্রায় ২০ বছর আগে নির্মিত একটি কাঁচা সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক বৈষম্যের কারণে সড়কটি উন্নয়নবঞ্চিত। সড়কটির বেহাল হয়ে পড়ায় অন্তত ১০ গ্রামের মানুষ ও শতাধিক শিক্ষার্থী চরম দুর্ভোগে...
১৫ মিনিট আগে
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি ও স্থানীয়রা বলে অভিযোগ উঠেছে। রোববার রাতে কালীরহাট সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবি পুশ-ইনের চেষ্টা নিশ্চিত করলেও ককটেল বিস্ফোরণের তথ্য জানে না বলে জানিয়েছে।
২৩ মিনিট আগে
এই উৎসবের একটা বার্তা হলো— পরিবেশের প্রতি সুরক্ষার দাবি। একসময় বাংলার রূপ এমন ছিল না। এখানে ছিল খাল, পুকুর, জলাশয়, নদীমাতৃক বাংলাদেশ। সেই রূপ এখন দিন দিন ম্লান হয়ে যাচ্ছে। নদীগুলোকে টিকিয়ে রাখতে হবে
২৪ মিনিট আগে