
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাটে মো. শামীম (২৮) নামের এক প্রতিবন্ধী যুবককে হত্যার অভিযোগে এসিআই ফুড ফ্যাক্টরির সামনে বিক্ষোভ করেছেন নিহতের স্বজন ও স্থানীয়রা।
শনিবার সকাল ১১টার দিকে তারা ফ্যাক্টরির প্রধান ফটকের সামনে জড়ো হয়ে দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে অবস্থান নেন।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, শামীম হত্যায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হলে এসিআই ফুড ফ্যাক্টরির কার্যক্রম চালু করতে দেওয়া হবে না। নিহত শামীমের বোন রেশমা বলেন, `আমার ভাইকে যারা মেরেছে, তাদের বিচার না হওয়া পর্যন্ত এই ফ্যাক্টরি চলতে দেওয়া হবে না।’
পরে স্থানীয় বিএনপির সাবেক সভাপতি মির্জা আব্দুস সামাদ, অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ এবং পুলিশের আশ্বাসে বিক্ষোভকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন।
এসিআই ফ্যাক্টরির অ্যাডমিন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, বিক্ষোভ চলাকালে ফ্যাক্টরির গ্লাস, কম্পিউটারসহ বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করা হয়। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। সব কিছু মেরামত করতে কমপক্ষে সাত দিন সময় লাগবে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানান কামারখন্দ থানার এসআই আব্দুল হান্নান।
কামারখন্দ থানার মামলা তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আব্দুর রব বলেন, `লাশের মুখে পোড়া দাগ ছিলো। এ ছাড়া শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন পাওয়া গেছে। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। আশা করি দ্রুতই আসামি গ্রেপ্তার হবে।’

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, নিহতের বাবা অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। তদন্ত চলছে।
এর আগে শুক্রবার দুপুরে এসিআই ফুড ফ্যাক্টরির পেছনের একটি ডোবা থেকে শামীমের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি কুটিরচর পশ্চিমপাড়া গ্রামের সাইফুল ইসলাম শেখের ছেলে। পরিবার জানায়, দুই দিন ধরে নিখোঁজ ছিলেন শামীম। সম্ভাব্য স্থানে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি।
মরদেহ উদ্ধারের খবরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা এসিআই ফ্যাক্টরিতে ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগের চেষ্টা করে। স্থানীয়দের ধারণা, ফ্যাক্টরির কোনো কর্মচারী শামীমকে হত্যা করে ডোবায় ফেলে দিতে পারে।

গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
৪ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২৩ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে