
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৬ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের মামলায় মোমেনা আলী বিজ্ঞান স্কুলের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাকিবুল ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে তাঁকে কারাগারে পাঠানো হয়।
এর আগে গতকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, ‘তাঁর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। আজ দুপুরে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।’
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৮ সালে স্কুলের তৎকালীন প্রধান শিক্ষক আব্দুল মজিদ চাকরিচ্যুত হওয়ার পর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পান রাকিবুল ইসলাম। দায়িত্বে থাকাকালে ভর্তি-বাণিজ্য, অতিরিক্ত বেতন আদায়, স্কুলের এফডিআরসহ একাধিক ব্যাংক হিসাব থেকে অর্থ তুলে আত্মসাতের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এভাবে প্রায় ৬ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাৎ করেন তিনি।
পরবর্তী সময়ে ২০২৩ সালে আদালতের নির্দেশে আব্দুল মজিদ পুনরায় প্রধান শিক্ষকের দায়িত্বে ফিরে আসেন। এর পরপরই রাকিবুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির বিষয়গুলো প্রকাশ্যে আসে। একই বছরের ডিসেম্বরে আব্দুল মজিদ তাঁর বিরুদ্ধে আদালতে মামলা করেন।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে