
সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ঢাকামুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সেতুর পশ্চিম গোলচত্বর থেকে কামারখন্দ উপজেলার ঝাঐল পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে এ যানজট ছড়িয়ে পড়ে।
শুক্রবার (৫ জুন) ভোররাতে যমুনা সেতুর ওপর একাধিক যানবাহনের সংঘর্ষ এবং কিছু ত্রুটিপূর্ণ যানবাহন বিকল হয়ে পড়ার পাশাপাশি ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপ বেড়ে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়।
যমুনা সেতু পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) তপন কুমার সূত্রধর জানান, সেতুর পশ্চিম টোলপ্লাজা থেকে কোনাবাড়ী পর্যন্ত ঢাকামুখী লেনে তীব্র যানজট রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে এবং যান চলাচল সচল রাখতে সাময়িকভাবে উত্তরবঙ্গগামী লেন বন্ধ রেখে উভয় লেন ব্যবহার করে ঢাকামুখী যানবাহন পারাপার করা হচ্ছে।
এ বিষয়ে যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, ঈদের ছুটি শেষে তৈরি পোশাক কারখানার শ্রমিকসহ সাধারণ মানুষ একযোগে কর্মস্থলে ফিরছেন। এতে মহাসড়কে যানবাহনের চাপ কয়েক গুণ বেড়েছে। এর মধ্যে ভোররাতে সেতুর ওপর ঢাকা-উত্তরবঙ্গগামী লেনে একটি বাস, প্রাইভেট কার ও ট্রাকের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ ঘটে। এতে কেউ হতাহত না হলেও দুর্ঘটনাকবলিত যানবাহন বিকল হয়ে পড়ে লেনটি সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
তিনি আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। দ্রুতই যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে তালহা নামের এক যাত্রী বলেন, ‘ঢাকামুখী লেনে খুব যানজট। এতে আমরা যাত্রীরা ভোগান্তিতে পড়েছি।’
সৌরভ আহমেদ নামের আরেক যাত্রী বলেন, ‘আগামীকাল অফিস খুলবে এখন তো রাস্তায় দেখছি সেই যানজট। একটু চিন্তা হচ্ছে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে