
সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদ্রাসার ছাত্রদের ধর্ষণের অভিযোগে মো. আব্দুল মুন্নাফ (৩৫) নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অভিযোগ স্বীকার করে বলেছেন, ‘মাথায় শয়তান ভর করায় ভুল হয়েছে।’
পুলিশ জানায়, উপজেলার জুগ্নীদহ তাহফিজুল কুরআন হাফিজিয়া মাদ্রাসায় দীর্ঘদিন ধরে ছাত্রদের ওপর যৌন নির্যাতন চালাতেন মুন্নাফ। ঘটনার পর তিনি ভুক্তভোগীদের গলায় দা ঠেকিয়ে ভয় দেখাতেন, যাতে কেউ মুখ না খোলে। বিষয়টি প্রকাশ পেলে মাদ্রাসা কর্তৃপক্ষ পালিয়ে যায় এবং আতঙ্কিত শিক্ষার্থীরাও বাড়ি ফিরে যায়।
পরে ভুক্তভোগী এক শিক্ষার্থীর বাবা বাদী হয়ে থানায় মামলা করলে গতকাল সোমবার রাতে উল্লাপাড়া এলাকা থেকে মুন্নাফকে গ্রেপ্তার করে পুলিশ।
স্থানীয়রা জানান, সম্প্রতি হেফজ বিভাগের দুই শিক্ষার্থী অভিভাবকদের কাছে ঘটনার বর্ণনা দেয়। তারা জানায়, গভীর রাতে শিক্ষক তাদের রুমে ডেকে নিয়ে খারাপ কাজ করতেন এবং কাউকে বললে গলা কেটে হত্যার হুমকি দিতেন। এ নিয়ে রোববার রাতে কয়েক শ মানুষ মাদ্রাসায় জড়ো হয়ে অভিযুক্ত শিক্ষকের বিচার দাবিতে স্লোগান দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছলাম আলী আজকের পত্রিকাকে বলেন, ভুক্তভোগী এক শিক্ষার্থীর বাবা রোববার রাতে থানায় মামলা করার পর সোমবার রাত সাড়ে ১১টার দিকে উল্লাপাড়া থানা এলাকা থেকে অভিযুক্ত শিক্ষক মুন্নাফকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপরাধ স্বীকার করেছেন। আজ দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৮ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৩২ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে