
শেরপুরের নালিতাবাড়ীতে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে আব্দুল ওয়াহাব (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, উপজেলার রসাইতলা গ্রামের বাসিন্দা আব্দুল ওয়াহাবের ছেলে সাইফুল ইসলাম শারীরিক প্রতিবন্ধী। তিনি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন। ১১ এপ্রিল দুপুরে সাইফুল বাড়িতে না থাকায় তাঁর স্ত্রীকে বড় ছেলে জামালের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এ সময় প্রতিবেশী এক নারী দেখে ফেললে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে ওয়াহাবকে আটক করলেও তিনি কৌশলে পালিয়ে যান।
এই ঘটনায় ১৪ এপ্রিল ভুক্তভোগী পুত্রবধূ বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা করেন। মামলার পর পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে আজ আব্দুল ওয়াহাবকে গ্রেপ্তার করা হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে