শেরপুরের নকলায় স্ত্রীর দায়ের করা মামলায় তারিকুল হাসান (৪০) নামে এক কলেজ প্রভাষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার প্রভাষক উপজেলার পাচঁকাহনীয়া গ্রামের বাসিন্দা। তিনি ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাইটকান্দি টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক।
মামলা ও পারিবারিক সূত্রে জানা গেছে, ১৮ বছর আগে উপজেলার চর অষ্টধর ইউনিয়নের নারায়নখোলা বাজারের সামছুল হকের মেয়ে শিহাদ ফারজানা হকের (৩৭) বিয়ে হয় তারিকুল হাসানের সঙ্গে। সংসারে তাদের এক ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে।
বিয়ের মেয়ের বাবা জামাতাকে নগদ তিন লাখ টাকা ও ৫০ হাজার টাকার আসবাবপত্র দেন। কিন্তু পুনরায় তিনি নতুন করে আরও আট লাখ টাকা যৌতুকের জন্য স্ত্রী ফারজানাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকেন।
ছয় মাস আগে যৌতুকের টাকার জন্য তারিকুল ফারজানাকে মারধর করে সন্তানসহ বাবার বাড়ি পাঠিয়ে দেন। পরবর্তীতে বিষয়টি পারিবারিকভাবে নিষ্পত্তি হলে ফারজানা সন্তানদের নিয়ে স্বামীর সংসারে চলে আসেন।
গত ৭ নভেম্বর তারিকুল যৌতুকের টাকার জন্য ফারজানাকে আবার মারধর করে আহত করেন। পরে স্থানীয়দের সহায়তায় তিনি নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসাসেবা নেন।
বিষয়টি নিয়ে ফারজানা ৯ নভেম্বর শেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্বামী তারিকুলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেন। পরে আদালত অভিযোগটি এফআইআর হিসেবে গণ্য করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নকলা থানা-পুলিশকে নির্দেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও নকলা থানার উপপরিদর্শক (এসআই) সুমন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘এ ব্যাপারে নকলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামি তারিকুলকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
৮ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
১২ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
৩১ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে