
শেরপুরের শ্রীবরদীতে মো. আব্দুল মুন্নাফ নামে এক ছাত্রদল নেতা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেছেন। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার পৌরসভার বাহার বাজারে এক সাধারণ সভার মাধ্যমে তিনি জামায়াতে যোগদান করেন। ওই সভায় তিনি জনসম্মুখে সহযোগী সদস্য ফরম পূরণ করে জামায়াতে ইসলামীর শেরপুর জেলা আমিরের কাছে জমা দেন। আব্দুল মুন্নাফ উপজেলার ৯ নম্বর কুড়িকাহনিয়া ইউনিয়ন শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ছিলেন।
সভায় উপস্থিত ছিলেন শেরপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হাফেজ মাওলানা মো. আ. রহমান, শ্রীবরদী উপজেলা শাখার আমির আজহারুল ইসলাম, উপজেলা যুব বিভাগের সভাপতি আমির হামজা, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মো. জাকির হোসেন, পৌর জামায়াতের আমির মাওলানা মো. তাহেরুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারি মুফতি মোশারফ হোসেন, পৌর যুব বিভাগের সভাপতি মো. শাহজাহান কবির, পৌর যুব বিভাগের সেক্রেটারি মো. মনিরুল ইসলাম প্রমুখ।
এ ব্যাপারে আব্দুল মুন্নাফ বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী সংগঠনের শৃঙ্খলা, ধর্মীয় মূল্যবোধ, নীতি-নৈতিকতা ও আদর্শের প্রতি মুগ্ধ হয়ে আমি স্বেচ্ছায় জামায়াতে ইসলামীতে যোগদান করেছি।’
জামায়াতের শ্রীবরদী উপজেলা শাখার আমির আজহারুল ইসলাম বলেন, ‘মো. আব্দুল মুন্নাফ বাংলাদেশ জামায়াতে ইসলামীর শৃঙ্খলা, ধর্মীয় মূল্যবোধ, নীতি-নৈতিকতা ও আদর্শের প্রতি মুগ্ধ হয়ে দলের সহযোগী সদস্যের ফরম পূরণ করে যোগদান করেছেন। আল্লাহ তায়ালা তাঁর মনের আশা পূরণ করুন।’
এ ঘটনায় উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মো. রোকুনুজ্জামান রুকন বলেন, আব্দুল মুন্নাফ ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি ছিলেন। তাঁর এমন কর্মকাণ্ডের জন্য জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক তাঁকে পদ থেকে বহিষ্কার করেছেন।
এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আজ শনিবার আব্দুল মুন্নাফকে ছাত্রদল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে শ্রীবরদী পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুন্দর আলীকেও স্থায়ীভাবে বহিষ্কারের কথা জানানো হয়।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে