
প্রথমবারের মতো শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর দিয়ে বাংলাদেশে ভারতীয় আদা আমদানি করা হয়েছে। আজ শনিবার দুপুরে আমদানি করা দুই টন ভারতীয় আদাভর্তি একটি ট্রাক নাকুগাঁও স্থলবন্দরে এসে পৌঁছায়।
এর আগে, গত ১৫ জুলাই বিকেলে ভারত থেকে দেড় টন শুকনো মরিচের একটি চালান আসে বন্দরে। বন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্রটি আরও জানায়, দেশের অন্যতম বৃহৎ নাকুগাঁও স্থলবন্দর দিয়ে আগে ১৯টি পণ্য আমদানির অনুমোদন থাকলেও শুধু পাথর ও কয়লা আমদানির ওপর নির্ভর ছিল বন্দরটি। এবার এখানে নতুন করে আমদানিতে আরও একটি পণ্য হিসেবে যোগ হলো আদা। এ বন্দর দিয়ে ব্যবসায়ীরা প্রথমে কয়লা ও পরে পাথর আমদানি করতেন। ভারতের ওপারে আইনি জটিলতায় এ বন্দর দিয়ে কয়লা আমদানি প্রায় বন্ধ হয়ে গেছে। বর্তমানে শুধুমাত্র পাথর আমদানি চলমান থাকলেও সম্প্রতি শুকনো মরিচের পর আজ শনিবার নতুন করে যোগ হলো আদা।
আদা আমদানিকারক প্রতিষ্ঠান মা ট্রেডার্সের সত্ত্বাধিকারী মো. কামরুল ইসলাম বলেন, ‘ভারতের মেঘালয়ের ব্যবসায়ীদের কাছে ৯ টন আদা আমদানির জন্য এলসি করা হয়েছে। এর মধ্যে নাকুগাঁও স্থলবন্দর দিয়ে আজ শনিবার দুই টন আদা আমদানি করলাম। সামনে বাকি আদা পর্যায়ক্রমে আসবে।’
এ ব্যাপারে নাকুগাঁও স্থলবন্দরের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান জানান, মা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান পরীক্ষামূলকভাবে এ বন্দর দিয়ে দুই টন আদা আমদানি করেছেন। এ বন্দরে সব বৈধপণ্য আমদানি করতে সরকারিভাবে ব্যবসায়ীদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
৩৮ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে