
পৌর ভবন নির্মাণ ও অফিস সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগসহ নানান অভিযোগে শরীয়তপুরের ভেদরগঞ্জ পৌরসভায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২৭ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১টা ভেদরগঞ্জ পৌর ভবনে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন সমন্বিত মাদারীপুর কার্যালয়ের পাঁচ সদস্যের একটি টিম।
অভিযানকালে অনিয়ম দুর্নীতির বিভিন্ন আলামত ও নথিপত্র জব্দ করেছে সংস্থাটি।
অভিযান শেষে দুদক সমন্বিত মাদারীপুর কার্যালয়ের উপসহকারী পরিচালক সাইদুর রহমান অপু সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে ভেদরগঞ্জ পৌরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্প, ভবন নির্মাণ, নিয়োগ পরীক্ষায় ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ছিল। এসব অভিযোগের ভিত্তিতে দুদক মাদারীপুর কার্যালয়ের পাঁচ সদস্যের একটি দল ভেদরগঞ্জ পৌরসভায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পৌরসভার কর্মকর্তাদের কাছ থেকে নানা তথ্য-উপাত্ত সংগ্রহ এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি জব্দ করে দুদক।
সাইদুর রহমান অপু বলেন, প্রাথমিকভাবে পৌর ভবন নির্মাণ ও অফিস সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের আভাস মিলেছে। নথিপত্র যাচাই-বাছাই শেষে বিস্তারিত তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় সারা দেশের মতো ভেদরগঞ্জ পৌরসভায় আজকের এই অভিযান পরিচালনা করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে