
শরীয়তপুরের নড়িয়ায় সেচের শ্যালো ইঞ্জিন মাথায় নিয়ে ডিজেলের জন্য ফিলিং স্টেশনে হাজির হন কয়েকজন কৃষক। ড্রামে তেল বিক্রি বন্ধ থাকায় তাঁরা শ্যালো ইঞ্জিন নিয়ে ফিলিং স্টেশনে আসেন বলে জানা গেছে।
গত শনিবার (১৮ এপ্রিল) উপজেলার ডগ্রী বাজারে মেসার্স চোকদার ফিলিং স্টেশন থেকে তেল সংগ্রহের ওই দৃশ্যের একটি ভিডিও আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন কৃষক তাঁদের সেচের শ্যালো ইঞ্জিন মাথায় নিয়ে ফিলিং স্টেশনে আসেন। সেখানে মেশিনে তেল নেওয়ার প্রস্তুতি নিতে দেখা যায় তাঁদের।
ফিলিং স্টেশন-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী অনুমোদন ছাড়া খোলা পাত্র বা ড্রামে জ্বালানি তেল বিক্রি করা হয় না। তবে কৃষিকাজে ব্যবহারের জন্য সংশ্লিষ্ট কৃষি অফিসের অনুমোদনপত্র বা চাহিদাপত্র থাকলে নির্ধারিত নিয়মে তেল সরবরাহ করা হয়।
জানতে চাইলে ওই পাম্পের দায়িত্বপ্রাপ্ত আব্দুল জব্বার বলেন, প্রশাসন থেকে একদিন বোতল বা ড্রামে তেল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। সেদিন কয়েকজন কৃষক শ্যালো ইঞ্জিন নিয়ে পাম্পে হাজির হন।
এ ছাড়া অনেকেই ভুল ধারণা করে থাকেন, পাম্প থেকে বোতল বা ড্রামে তেল দেওয়া হয় না। এ কারণে অনেক সময় কেউ কেউ মেশিন খুলে নিয়ে আসেন। তবে যাঁদের কৃষি অফিসের অনুমোদন থাকে, তাঁরা নিয়ম মেনে তেল নিতে পারেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে