শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাঈমুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে শরীয়তপুর জেলা শহরের পাসপোর্ট অফিসের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে পালং মডেল থানা-পুলিশ।
নাঈমুল হাসানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে উসকানিমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ছাড়া নাঈমুল হাসানের বিরুদ্ধে নিজ প্রতিষ্ঠানের শিক্ষিকাসহ ছাত্রীদের যৌন হয়রানি ও শিক্ষকদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে।
গ্রেপ্তার নাঈমুল হাসান উপজেলার মহিষার ইউনিয়নের রফিকুল ইসলাম চৌকিদারের ছেলে। তিনি স্থানীয় একটি প্রাইভেট স্কুলের অংশীদার।
পালং মডেল থানার ওসি হেলাল উদ্দিন বলেন, ‘গ্রেপ্তার নাঈমুল হাসানের বিরুদ্ধে মামলা রয়েছে। সে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে বিভিন্ন কর্মকাণ্ড চালিয়েছে।’

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে