
শরীয়তপুর সদর উপজেলায় এক বীর মুক্তিযোদ্ধার কবরস্থানে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। বিজয় দিবসের প্রাক্কালে সোমবার (১৫ ডিসেম্বর) দিনগত রাতে আংগারিয়া ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগ স্বজনদের।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান খান বীর মুক্তিযোদ্ধা। ২০১০ সালের ৮ জানুয়ারি তিনি মারা যান। বসতঘরের পাশে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের দুই ছেলে ও দুই মেয়ে। স্বামীর মৃত্যুর পর স্ত্রী মাহফুজা বেগম এক ছেলে ও এক মেয়েকে নিয়ে নিয়ামতপুর গ্রামে বসবাস করেন।
মঙ্গলবার সকালে মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের মেয়ে আফরোজা আক্তার কবরস্থানের একপাশে আগুনে পোড়ানো কিছু খড়ের ছাই দেখতে পান। পরে তিনি বিষয়টি স্থানীয় প্রশাসন ও মুক্তিযোদ্ধাদের জানান।
দুপুরে নিয়ামতপুর গ্রামে গিয়ে দেখা যায়, পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলমসহ পুলিশের একটি টিম তদন্ত করছে। সিআইডির একটি টিমকে আলামত সংগ্রহ করতে দেখা গেছে।

মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের মেয়ে আফরোজা আক্তার বলেন, ‘আমাদের বসতঘরের পাশেই পারিবারিক কবরস্থান। সেখানেই আমার বাবার দাফন হয়েছে। আজ সকালে ঘুম থেকে জেগে কবরের পাশে গেলে দেখি কবরস্থানের একপাশে কিছু ছাই পড়ে আছে।’
আফরোজা আরও বলেন, ‘রাতের আঁধারে আমার বাবার কবরে কে বা কারা আগুন দিয়েছে। আমাদের সঙ্গে কারও শত্রুতা নেই। কে, কী কারণে আগুন দিয়েছে, তা আমরা বলতে পারব না। আমি বিষয়টি প্রশাসন ও মুক্তিযোদ্ধাদের জানিয়েছি। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।’
ঘটনাস্থলে পালং মডেল থানার ওসি শাহ আলম বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসে দেখলাম, বসতঘরের পাশে একটি পারিবারিক কবরস্থান রয়েছে। সেখানে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান খানের কবর রয়েছে। কবরস্থানে একপাশে কিছু খড়ের ছাই পড়ে আছে। মনে হচ্ছে কেউ হয়তো আগুন দিয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৭ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৩১ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে