
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় পাঁচ বছরের শিশুকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন কিশোরকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর অসুস্থ হয়ে পড়া শিশুটিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় আজ শুক্রবার দুপুরে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী শিশুটির মা জানান, গতকাল বিকেলে তাঁর মেয়ে প্রতিবেশীর বাড়িতে খেলতে যায়। এ সময় প্রতিবেশী তিন কিশোর খেলার কথা বলে তাকে ডেকে নিয়ে পরিত্যক্ত একটি ঘরে যায়। এরপর তারা শিশুটিকে দলবদ্ধভাবে ধর্ষণ করে। পরে তাঁর মেয়ের কান্নার শব্দ শুনতে পেয়ে তিনি ভেতরে ঢুকতেই ঘরের পেছনের দরজা দিয়ে ওই তিন কিশোর পালিয়ে যায়। পরে মেয়েকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে যান। পরে থানা থেকে শিশুটিকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে অবস্থার অবনতিতে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়।
শিশুটির মা অভিযোগ করেন, তাঁদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। এদিকে যারা তার অবুঝ ছোট মেয়েকে নিষ্ঠুর ক্ষতি করেছে, তাদের হয়ে উপজেলার প্রভাবশালীরা কথা বলতে নিষেধ করছেন। ভয় দেখাচ্ছেন।
সাতক্ষীরা সদর হাসপাতালের গাইনি চিকিৎসক ডালিয়া আক্তার বলেন, শিশুটির অবস্থা এখনো স্থিতিশীল নয়। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ধর্ষণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন কিশোরকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৬ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৪০ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে