
সাতক্ষীরায় গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে এক ব্যক্তিকে মাদক কারবারি হিসেবে আটকের পর চাঁদা আদায়ের চেষ্টাকালে দুই কারারক্ষীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত সোয়া ৯টার দিকে সদর উপজেলার রাজনগর এলাকায় বেত্রাবতী খালের ব্রিজ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে দুটি হাতকড়া ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
আজ শনিবার ঘটনার সত্যতা নিশ্চিত করেন সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজামুল ইসলাম।
গ্রেপ্তার কারারক্ষীরা হলেন—ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বালাপাড়া গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে সাতক্ষীরা কারাগারের কারারক্ষী মামুন হোসেন (২৭) ও একই উপজেলার ভাউটিয়া গ্রামের ডব্লিউ বিশ্বাসের ছেলে কারারক্ষী রাজন বিশ্বাস (২৯)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোয়েন্দা পুলিশ পরিচয়ে রাজনগর গ্রামের বেত্রাবর্তী খালের ব্রিজের ওপর গতকাল শুক্রবার রাত ৮টা থেকে অবস্থান করছিলেন দুই কারারক্ষীসহ আরেক ব্যক্তি। এ সময় তাঁরা এক ব্যক্তিকে মাদক কারবারি বলে তাঁর কাছ থেকে ১ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে আটক করা হবে বলে হুমকি দেওয়া হয়।
এদিকে স্থানীয়রা দুই কারারক্ষীর একজনকে চিনতে পারায় বিষয়টি তারা দ্রুত জেলা গোয়েন্দা পুলিশকে অবহিত করে। রাত সোয়া ৯টার দিকে গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক রুবেল হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মামুন ও রাজনকে দুটি হাতকড়াসহ গ্রেপ্তার করে। এর মধ্যেই কারারক্ষীদের সঙ্গে থাকা অপরজন এবং মাদক কারবারি হিসেবে দাবি ওই ব্যক্তিও পালিয়ে যায়।
সাতক্ষীরা সদর থানার ওসি মো. শামীমুল হক জানান, গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) রুবেল আহম্মেদ বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় মামলা করেছেন। মামলায় সাতক্ষীরা জেলা কারাগারে কর্মরত কারারক্ষী মামুন হোসেন ও রাজন বিশ্বাসের নাম উল্লেখ রয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা একজনকে আসামি রয়েছে। আজ শনিবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৩ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৬ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে