সাতক্ষীরার দেবহাটায় স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়ায় আব্দুস সালাম (৩০) নামের এক দিনমজুর ‘আত্মহত্যা’ করেছেন বলে খবর পাওয়া গেছে। আজ শুক্রবার (২১ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বহেরা মাঝেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহতের সঙ্গে ১০ বছর পূর্বে পুষ্পকাটি (কলখালী) গ্রামের আহাদ গাজীর কন্যার বিবাহ হয়। তাদের পরিবারে (৮) বছরের একটি পুত্র সন্তান রয়েছে।
নিহতের বাবা আব্দুল মজিদ গাজী জানান, তাঁর ছেলের স্ত্রীর সঙ্গে একই গ্রামের মিলন নামের এক ব্যক্তির দীর্ঘদিন পরকীয়ার সম্পর্ক গড়ে উঠে। তারই সূত্র ধরে মিলন বিভিন্ন সময় গোপনে বাড়িতে আসা-যাওয়া করতেন। এমনকি একাধিকবার বাড়িতে তাঁরা ধরা পড়েন। বিষয়টি নিয়ে গ্রামে কয়েকবার সালিশি বৈঠক হয়েছে। কিন্তু বারবার সালিস করার পরও তাদের পরকীয়া থেমে থাকেনি।
গত তিন মাস পূর্বে আব্দুস সালামকে তাঁর স্ত্রী গোপনে তালাক দেন। তালাকের পরও ঘর-সংসার চলছিল। এ অবস্থায় গত ২০ দিন পূর্বে আব্দুস সালামকে গ্যারান্টার করে ব্র্যাক ব্যাংক থেকে ২০ হাজার উত্তোলন করেন তাঁর স্ত্রী। টাকা উত্তোলন করার কয়েক দিন পর স্বামীর সঙ্গে গোলযোগ করে জিনিসপত্র নিয়ে তাঁর স্ত্রী বাপের বাড়িতে চলে যান।
আজ শুক্রবার (২১ জুন) সকালে সালামের স্ত্রী ও তাঁর প্রেমিককে এক সঙ্গে ঘুরতে দেখেন। এ কষ্ট সহ্য না করতে পেরে তিনি বাড়িতে এসে আড়ার সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা পরিবারের।
প্রথমে নিহতের ভাবি নাছিমা খাতুন সালামকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তারপর তাঁর আর্তচিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে আসেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঝুলন্ত মরদেহ মাটিতে নামায়। এরপর বেলা আড়াইটার দিকে দেবহাটা সার্কেল ও দেবহাটা থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদ হোসেন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি উদ্ধার করে সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে দেবহাটা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে