
সাতক্ষীরার কালিগঞ্জের কালিকাপুর এলাকা থেকে ১৮টি ককটেল উদ্ধার করেছে র্যাব। গতকাল সোমবার রাতে কালিকাপুর গ্রামের একটি রাস্তার পাশে পড়ে থাকা প্লাস্টিকের ব্যাগ থেকে এসব ককটেল উদ্ধার করা হয়। উদ্ধারের পরপরই ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয়।
র্যাবের সাতক্ষীরা কোম্পানি কমান্ডার নাজমুল হুদা জানান, গোপন সংবাদে জানা যায়, কালিকাপুর গ্রামের একটি রাস্তার পাশে প্লাস্টিকের ব্যাগে বোমাসদৃশ কিছু জিনিস পড়ে আছে, এমন সংবাদে র্যাবের একটি আভিযানকারী দল সেগুলো উদ্ধার করে। পরে দেখা যায়, প্লাস্টিকের ব্যাগে ১৮টি তাজা ককটেল রয়েছে। ঘটনাস্থলেই বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়। পরে সংবাদ দিয়ে র্যাব-৬-এর অভিজ্ঞ বোমা ডিসপোজাল টিমকে আনা হয়। তারা সাতক্ষীরার বাইপাস সড়কের লাবসা এলাকার ফাঁকা জায়গায় ককটেলগুলোর বিস্ফোরণ ঘটান।
নাজমুল হুদা আরও জানান, ককটেলগুলো খুবই শক্তিশালী, যা বিস্ফোরিত হলে জানমালের ব্যাপক ক্ষতি হতো। নাশকতার কাজে ব্যবহারের জন্য এসব ককটেল রাখা হয়েছিল বলে অনুমান করেন তিনি।

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি ও স্থানীয়রা বলে অভিযোগ উঠেছে। রোববার রাতে কালীরহাট সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবি পুশ-ইনের চেষ্টা নিশ্চিত করলেও ককটেল বিস্ফোরণের তথ্য জানে না বলে জানিয়েছে।
১ মিনিট আগে
এই উৎসবের একটা বার্তা হলো— পরিবেশের প্রতি সুরক্ষার দাবি। একসময় বাংলার রূপ এমন ছিল না। এখানে ছিল খাল, পুকুর, জলাশয়, নদীমাতৃক বাংলাদেশ। সেই রূপ এখন দিন দিন ম্লান হয়ে যাচ্ছে। নদীগুলোকে টিকিয়ে রাখতে হবে
১ মিনিট আগে
বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
১০ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
১৪ মিনিট আগে