
রাসপূজা ও রাসমেলা উপলক্ষে সুন্দরবনে সব ধরনের প্রবেশ ১০ দিন বন্দ ঘোষণা করেছে বন বিভাগ। উৎসব চলাকালে সুন্দরবনের নিরাপত্তা রক্ষায় ২৭ অক্টোবর থেকে আগামী ৫ নভেম্বর পর্যন্ত জেলে, বাওয়ালি ও পর্যটকদের প্রবেশ বন্ধ থাকবে।
বন বিভাগ সূত্রে জানা যায়, প্রতিবছর কার্তিক মাসে বাগেরহাটের দুবলারচরে অনুষ্ঠিত হয় রাসপূজা ও রাসমেলা। এ সময় প্রচুর তীর্থযাত্রী ও পর্যটকের আগমনে সুন্দরবনের ভেতরে নিরাপত্তাঝুঁকি বেড়ে যায়। তাই উৎসব চলাকালে সুন্দরবনের নিরাপত্তা রক্ষায় ২৭ অক্টোবর থেকে আগামী ৫ নভেম্বর পর্যন্ত সুন্দরবনে সব ধরনের জেলে, বাওয়ালি ও পর্যটকদের প্রবেশ বন্ধ থাকবে।
এদিকে বন বিভাগের এ নিষেধাজ্ঞায় বিপাকে পড়েছেন প্রায় দেড় লক্ষাধিক জেলে-বাওয়ালি। শ্যামনগরের হরিনগর এলাকার জেলে আফজাল হোসেন বলেন, ‘নিষেধাজ্ঞার মেয়াদ কাটতে না-কাটতে আবারও নিষেধাজ্ঞা। যত চাপ সব আমাদের ওপরে।’
একই এলাকার জেলে আব্দুল আলিম বলেন, ‘ঠিক এই সময়টাতে প্রচুর মাছ পাওয়া যায়। ১১ দিন পাস বন্ধ থাকায় আমরা আবারও জীবিকা-সংকটে পড়ব।’
এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা ফজলুর রহমান বলেন, ‘রাসপূজার সময় কোনো জেলে বা বাওয়ালি সুন্দরবনে প্রবেশ করতে পারবে না। ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত ১০ দিন পাস ইস্যু বন্ধ থাকবে।’ তিনি আরও বলেন, এটা সাময়িক পদক্ষেপ। মেলা শেষ হলে পাস ইস্যু কার্যক্রম আবারও যথারীতি চলবে।

পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ মিনিট আগে
স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
১৩ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে