
সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবনে অপহৃত চার জেলে মুক্তিপণের টাকা পরিশোধের পরও মুক্তি পাননি। গত ৩১ মে পশ্চিম সুন্দরবনের মালঞ্চ নদীর চালতেবেড়ে ও সুবদে খাল এলাকা থেকে তাদের তুলে নিয়ে যায় বনদস্যু ডন বাহিনীর সদস্যরা। এ ঘটনায় অপহৃতদের স্বজনদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে।
অপহৃত চার জেলে হলেন শ্যামনগরের ইয়াছিন খাঁ, শাহাজান খাঁ, শাহাজান আলী ও শরিফুল ইসলাম। তাদের মুক্তিপণ হিসেবে প্রথমে সাড়ে তিন লাখ টাকা দাবি করে দস্যুরা। পরে দেনদরবারের মাধ্যমে দুই লাখ ৪০ হাজার টাকায় সমঝোতা হয়।
অপহৃত শাহাজানের চাচাত ভাই শ্যামনগরের কুলতলী এলাকার বাসিন্দা আবুল হোসেন জানান, তুলনামূলক কম মুক্তিপণ আদায় করে জিম্মি অন্য ৬ জেলেকে ছেড়ে দিয়েছে দস্যুরা। তবে আটক অবস্থায় দস্যুদের ওপর চড়াও হওয়ার অভিযোগ তুলে তাঁর ভাই শাহাজানসহ চারজনকে এক সপ্তাহ ধরে আটকে রাখা হয়েছে। তিনি বলেন, ইয়াছিনের জন্য এক লাখ ২০ হাজার টাকা এবং অন্য তিনজনের জন্য ৪০ হাজার টাকা করে বিকাশে পরিশোধ করা হয়েছে। এরপরও তাদের ছাড়া হয়নি।
এদিকে মুক্তিপণের টাকা জোগাড় করতে ধার-দেনা করায় পরিবারগুলো আরও অসহায় হয়ে পড়েছে বলে স্বজনরা জানিয়েছেন।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. মশিউর রহমান বলেন, জুনের শুরু থেকে সুন্দরবনে যাতায়াত বন্ধ রয়েছে। অপহৃত জেলেরা ফিরে আসার সময় দস্যুদের কবলে পড়েন। বর্তমানে জলদস্যুদের আটক করতে কাজ করছে কোস্টগার্ড। বনবিভাগ কোস্টগার্ডকে বিষয়টি জানিয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, সুন্দরবনে কোনো জেলে অপহৃত হলে সমঝোতার ভিত্তিতে তাদের মুক্ত করা হয়। এ কারণে তারা আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে তথ্য দিতে অনীহা প্রকাশ করেন। এরপরও পুলিশ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখতে শুরু করেছে।
প্রসঙ্গত, সুন্দরবন প্রবেশে নিষেধাজ্ঞার শেষ দিন ৩১ মে রাত ১১টার দিকে সুন্দরবনের মালঞ্চ নদীর চালতেবেড়ে খাল এলাকা থেকে মুক্তিপণের দাবিতে ৬ জেলেকে অপহরণ করা হয়। তাদের মধ্যে ২ জন ইতিমধ্যে মুক্তিপণের টাকা পরিশোধ করে এলাকায় ফিরে এসেছেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে