সাতক্ষীরার আশাশুনিতে ক্যানসার আক্রান্ত এক ব্যক্তির হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্য হয়েছে। তাঁর মরদেহ অ্যাম্বুলেন্সে নিয়ে বাড়ি ফিরছিলেন অন্তঃসত্ত্বা স্ত্রী। মাঝপথে তাঁর প্রসববেদনা উঠলে সেখানেই এক মেয়ে সন্তানের জন্ম দেন তিনি।
আশাশুনি উপজেলার বুধহাটা এলাকায় গতকাল বুধবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আলতাফ হোসেন (৩৫) আশাশুনি উপজেলার প্রতাপনগর গ্রামের শামসুর রহমানের ছোট ছেলে। তাঁর স্ত্রীর নাম রহিমা খাতুন।
প্রতাপনগর ইউপি চেয়ারম্যান দাউদ গাজী জানান, আলতাফ হোসেন সপ্তাহ তিনেক আগে ভাটা শ্রমিক হিসেবে কাজ করার জন্য ঢাকার সাভার এলাকায় যান। কিছুদিন যেতে না যেতেই তিনি অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়ভাবে পরীক্ষা-নিরীক্ষার পরে তাঁর ব্লাড-ক্যানসার ধরা পড়ে।
শারীরিক অবস্থার অবনতিতে গত শনিবার আলতাফ হোসেনকে সাভার থেকে ফিরিয়ে এনে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বুধবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তিনি মারা যান।
দাউদ গাজী আরও জানান, আলতাফ হোসেনের মরদেহ অ্যাম্বুলেন্স করে প্রতাপনগরে ফিরিয়ে আনার সময় বুধহাটা এলাকায় তাঁর গর্ভবতী স্ত্রী রহিমা খাতুনের প্রসব বেদনা শুরু হয়। কিছুক্ষণের মধ্যে তিনি একটি মেয়ে সন্তান জন্ম দেন।
শোকাহত পরিবারটিকে ইউনিয়ন পরিষদ ও ব্যক্তিগতভাবে সহায়তার আশ্বাস দেন চেয়ারম্যান দাউদ গাজী। এছাড়া গতকাল যোহরের নামাজের পর তাঁর লাশ দাফন সম্পন্ন হয়েছে।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
১ ঘণ্টা আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে