
সাতক্ষীরায় যৌথ বাহিনীর অভিযানে মাদকসম্রাজ্ঞী আনজুমআরাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। গত রোববার রাত ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন নাহিদ।
আটক ব্যক্তিরা হলেন সাতক্ষীরা পৌরসভার গড়েরকান্দা এলাকার শামসুর আলমের স্ত্রী আনজুমআরা, মোহাম্মদ আসিফ ও শহরের বাটকেখালী এলাকার আবদুর রহিম।
সেনা ক্যাম্প সূত্র জানায়, অভিযানে তাঁদের কাছ থেকে ২৬টি ইয়াবা, ১ লাখ ৩৪ হাজার ১৬০ টাকা, ৩টি অ্যান্ড্রয়েড ফোন, ৫টি বাটন ফোন, ৩টি চাপাতি, ২টি কুড়াল, ১টি ছুরি ও ৭টি চাকু উদ্ধার করা হয়।
অভিযান শেষে জব্দ করা অস্ত্র-মাদকসহ আটক ব্যক্তিদের রোববার রাতে সদর থানায় সোপর্দ করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক জানান, আটক আনজুমআরা দীর্ঘদিন ধরে সাতক্ষীরায় মাদকসম্রাজ্ঞী হিসেবে পরিচিত। এ ছাড়া তাঁর বিরুদ্ধে যেন কেউ কথা বলতে না পারে, সে জন্য তিনি বাড়িতে দেশীয় অস্ত্র রেখে সবাইকে হুমকিতে রাখেন। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৪ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৭ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে