
জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা না দিতে এনসিপিকে পরামর্শ দিয়েছেন জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘নতুন একটি রাজনৈতিক দল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে, আমরা নাকি সংস্কার, অংশীদারত্বের রাজনীতি, গণ-অভ্যুত্থানে কোনো ভূমিকা রাখিনি। তোমরা নতুন ছাত্রদের দল, জামায়াতের সঙ্গে পাল্লা দিতে হলে তোমাদের আরও বহুদূর যেতে হবে। জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিয়ো না।’
আজ সোমবার সাতক্ষীরার তালা ফুটবল মাঠে আয়োজিত ছাত্র-যুব সমাবেশে তিনি এসব কথা বলেন।
কুঁজো একটি বুড়োর গল্পের অবতারণা করে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘লাঠি ভর দিয়ে হাঁটা কুঁজো বুড়ো তাঁর এভাবে হাঁটার কারণ সম্পর্কে এক যুবক ছেলের প্রশ্নের উত্তরে বলেন, আরে বাবা, আগে এ পর্যন্ত আসো।’
গোলাম পরওয়ার আরও বলেন, ‘সংস্কার প্রশ্নে আমরা আন্তরিক বলেই ৬টি সংস্কার কমিশনে জামায়াতই লিখিত পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়েছে।’ নতুন দল এনসিপিকে সমালোচনা করে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘তাদের কেউ দাম দেয় না। তারা ভেবেছে, আমরা যদি জামায়াতের মতো বড় একটি দলের সমালোচনা করি, তাতে যদি দাম দেয়। কিন্তু আমরা আপনাদের অতটা আমলে নিই না।’
মাওলানা মো. মফিদুল্লাহর সভাপতিত্বে সমাবেশে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নূরুল ইসলাম সাদ্দামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২২ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৬ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে