সাতক্ষীরার দেবহাটায় ধীরে চলা একটি ট্রাকের পেছনে নসিমনের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। এতে নসিমন চালক শিমুল গাজী (২৬) নিহত হয়েছেন।
নিহত শিমুল গাজী সাতক্ষীরা সদরের ধলবাড়িয়া গ্রামের আব্দুল গফফারের ছেলে। দুর্ঘটনার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার। তিনি বলেন, ‘নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ বেলা ১১টার দিকে জেলার কালীগঞ্জগামী একটি ট্রাক দেবহাটার পারুলিয়া বালিকা বিদ্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় শেখ রাসেল দিবস উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের শোভাযাত্রা যাওয়ার কারণে ট্রাকটি ধীরে চলছিল। এ কারণে পেছন দিক থেকে একটি নসিমন এসে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে নসিমন চালক শিমুল গুরুতর আহত হন।
ওই ট্রাকের ড্রাইভার ও স্থানীয় লোকজন শিমুলকে উদ্ধার দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয় ঘটনাস্থলে থাকা থানার উপপরিদর্শক (এসআই) সেলিম রেজা সেলিম গাজী বলেন, ‘বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
১ ঘণ্টা আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে