
ষাট বছরের বেশি সময় ধরে মাত্র ২-৫ টাকার বিনিময়ে চুল কেটে মানুষকে সেবা দিয়ে চলেছেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরের পরিতোষ রায়। বয়স ৭৫ পেরোলেও হারিকেন আর কাঁচি নিয়ে প্রতিদিন ভোরে বের হন তিনি। বয়সের ভারে ন্যুব্জ হলেও মানসিক দৃঢ়তায় তিনি এখনো দাপিয়ে বেড়ান পুরো এলাকা। কখনো রাস্তায়, কখনো কারও বারান্দায় বা উঠানে বসেই কাটেন মানুষের চুল ও দাড়ি।
অভাব-অনটন কিংবা অর্থের লোভ তাঁকে স্পর্শ করেনি কখনো। এলাকার বাসিন্দাদের মতে, মানবতার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন পরিতোষ রায়। তাই তাঁকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি তুলেছেন স্থানীয়রা।

পরিতোষ রায়ের স্ত্রী কমলা রায় বলেন, ‘সকাল ৭টায় বাড়ি থেকে বের হন চুল কাটতে। সাইকেলে বাঁধা থাকে সেই হারিকেন, যেটা তিনি সারা জীবনই কাছে রাখেন। কখনো রাস্তায়, কখনো বাড়ির বারান্দায় আবার কখনো কারও উঠানে তিনি চুল-দাড়ি কাটেন। অনেকে আবার টাকাও দেন না। কিন্তু চুল কেটে কারও কাছ থেকে টাকা চেয়ে নিয়েছেন এমন নজির নেই।’
কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা স্কুলশিক্ষক আহমেদ আলী বলেন, ‘পরিতোষ কাকা ৬০ বছর ধরে চুল কাটছেন। আমার ছোটবেলায় দেখেছি, আমার চুল কাটিয়ে বাবা ওনাকে ৫ টাকা দিয়েছে। ২৫-৩০ বছর পরেও উনি এখনো ৫ টাকায় চুল কাটছেন। এত কমদামে আর কেউ চুল কাটে কি না, জানা নেই। একটি চকলেটের দাম ৫ টাকারও বেশি, সিএনজিতে ন্যূনতম ১০ টাকা ভাড়া, সেখানে ৫ টাকায় চুল কাটা বিস্ময়কর। এ ছাড়া চুল কাটাতে ওনার কাছে হিন্দু-মুসলিম ভেদাভেদ নেই। এমনকি খুবই অসুস্থ রুগীকেও উনি চুল কেটে দেন।’
কৃষ্ণনগর বাজারের ব্যবসায়ী নূর মোহাম্মদ বলেন, ‘আমি ৩০ বছর ধরে পরিতোষ কাকার কাছে চুল কাটি। ওনার চুল কাটার সুনাম আছে। কখনো দেখিনি কারও কাছে উনি টাকা চেয়েছেন। টাকা দিলেও কাটে, না দিলেও কাটে। প্রবীণ মানুষ। ওনার কাছ থেকে চুল কাটা শিখে দেশের বিভিন্ন জায়গায় অনেকে সেলুন দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বিদ্যুৎ না থাকলেও সমস্যা নেই। পরিতোষ বাবু তার নিজস্ব হারিকেন জ্বালিয়ে চুল কেটে দেন। তার মধ্যে কষ্ট বলে কিছু নেই। উনি সব সময় চুল কাটতে প্রস্তুত।’

এক ছেলে ও দুই মেয়েসন্তানের জনক পরিতোষ রায় বলেন, ‘এটা আমার বাপ-দাদার মহান পেশা। পাকিস্তান আমল থেকে আমি এটা করি। ৬০-৬২ বছর ধরে আমার চুল কাটার বয়স। আর রাতের হিসাব আলাদা। অনেকবার সারা রাত ধরে চুল কেটেছি। হিন্দু-মুসলমান জাতির খেদমত আমি করি। ২-৫ টাকা যা দেয়, তাতেই আমি খুশি।’
বয়সের ভারে ন্যুব্জ হলেও মানুষের প্রতি ভালোবাসায় ক্লান্তিহীন মানুষটিকে সরকারি বা বেসরকারি স্বীকৃতি দেওয়া উচিত বলেই মনে করেন এলাকাবাসী।

গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
২ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২১ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে