সাতক্ষীরার কালিগঞ্জে মাটির নিচ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার বিষ্ণুপুর এলাকা থেকে হাড়গোড় উদ্ধার করা হয়।
এ ঘটনা পর নাজমুল হোসেন শিমুল (৩৮) নামের এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে বলে স্বজনেরা অভিযোগ করেছেন। শিমুল উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই গ্রামের রাশেদ গাজীর ছেলে।
কালিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমান জানান, আজ বৃহস্পতিবার সকালে কয়েকজন শ্রমিক কাজ করতে যাওয়ার সময় বিষ্ণুপুর গ্রামের মনীষ দাসের পোলট্রি খামারের বিষ্ঠা ফেলার স্থানে মানুষের মাথার খুলি দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যেয়ে মাটির নিচ থেকে মানুষের মাথাসহ বিভিন্ন হাড়গোড় উদ্ধার করে। এ ছাড়া সেখান থেকে একটি প্লাস্টিকের বস্তার অংশবিশেষ উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, ‘বছর দেড় আগে তাঁকে হত্যার পর বস্তায় ভরে লাশ পুঁতে রেখে যাওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।’ ফরেনসিক পরীক্ষার পর বিস্তারিত বলা যাবে।
উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দুদলী গ্রামের তসলিম হোসেন ছোট বলেন, তাঁর মেয়ের জামাই শিমুলকে থানার উপপরিদর্শক (এসআই) নকিব পান্নু জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেন। সে সাভার এলাকার এক ইটভাটার শ্রমিক।
কালিগঞ্জের মনোহরপুর গ্রামের জামাত আলী বলেন, ২০২২ সালের সেপ্টেম্বর মাসে তাঁর ছেলে ইসমাইল হোসেন (৩৪) বাড়ি থেকে বিষ্ণুপুর বাজারের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয়। তিনি ঢাকার সাভার এলাকার একটি ইটভাটায় সর্দার ছিল। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। উদ্ধারকৃত হাড়গোড় ইসমাইল হোসেনের বলে ধারণা করছেন তিনি।
বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন ও থানার উপপরিদর্শক (এসআই) নকিব পান্নুর মোবাইল ফোনে যোগাযোগ করলে তাঁরা ফোন ধরেননি।

বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
২ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
৬ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২৬ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে