
সাতক্ষীরার শ্যামনগরে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী জলজ উদ্ভিদ বৈচিত্র্য মেলা। জলজ উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণ ও স্থায়িত্বশীল ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পশ্চিম জেলেখালীতে এ মেলার আয়োজন করা হয়।
শাপলা কিশোরী সংগঠন, সবুজ সংহতি ও গবেষণাপ্রতিষ্ঠান বারসিক যৌথভাবে এই মেলার আয়োজন করে। মেলায় পশ্চিম জেলেখালী গ্রামের কিশোরীরা চারটি গ্রুপে ভাগ হয়ে উপকূলীয় এলাকার পানিতে জন্ম নেওয়া ৩৫ ধরনের জলজ উদ্ভিদ প্রদর্শন করে।
সেগুলো হলো শাপলা, ঢ্যাব, শালুক, শেওলা, টোপরপনা, ইদুরকানী, কলমি, হেলেঞ্চা, আদাবরুন, চিচো, লজ্জাবতী, জলপানকচু, ঘাস, মেলে, ছাতেম ও নলখাগড়াসহ ৩৫ ধরনের জলজ উদ্ভিদ।
মেলায় জলজ উদ্ভিদের প্রাপ্তিস্থান, গুণাবলি, ব্যবহার, কোন মৌসুমে কী কী পাওয়া যায়, কোনটি মানুষ ও প্রাণীর ওষুধ হিসেবে ব্যবহার হয়, এগুলোর হারিয়ে যাওয়ার কারণ এবং পরিবেশের জন্য কেন গুরুত্বপূর্ণ—তা-ও লেখনীর মাধ্যমে তুলে ধরা হয়।
মুন্সিগঞ্জ ইউনিয়ন সবুজ সংহতির সভাপতি ডা. যোগেশ চন্দ্র মণ্ডলের সভাপতিত্বে মেলায় জলজ উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন মুন্সিগঞ্জ ইউপি সদস্য নীপা চক্রবর্তী, ধুমঘাট নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিভূতি মাঝি, উপসহকারী কৃষি কর্মকর্তা মাছুম বিল্লাহ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, প্রকৃতির সঙ্গে মানুষের নিবিড় সম্পর্ক রয়েছে। প্রকৃতিতে বেড়ে ওঠা প্রাণ ও উদ্ভিদ বৈচিত্র্য মানুষের খাদ্য ও চিকিৎসার কাজে ব্যবহার হয়। এসব প্রাণ ও উদ্ভিদ বৈচিত্র্য মধ্যে অন্যতম হলো জলজ উদ্ভিদ।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে