
সাতক্ষীরার কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত ও স্বামী আহত হয়েছেন। আজ মঙ্গলবার সাতক্ষীরা-মুন্সিগঞ্জ মহাসড়কের কালীগঞ্জ উপজেলার কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেহেনা পারভীন (২২) শেখ নয়নের (৩০) স্ত্রী। নয়ন শ্যামনগর উপজেলার আবাদ চণ্ডিপুর গ্রামের শেখ শাহিনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, নয়ন ও রেহেনা সকালে পাসপোর্ট করার জন্য মোটরসাইকেলে করে সাতক্ষীরার উদ্দেশে রওনা হন। পাসপোর্ট অফিসের কাজ শেষে বাড়ি ফেরার পথে কালীগঞ্জ কলেজ মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি ট্রাক তাঁদের চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে মারা যান রেহেনা। গুরুতর আহত হন শাহীন। পরে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থল থেকে নয়নকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রুপা রানী রে পাল জানান, নিহত শাহিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান বলেন, ট্রাক এবং দুর্ঘটনার কবলে পড়া মোটরসাইকেলটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে ট্রাকচালককে আটক করা সম্ভব হয়নি। নিহত ও আহতের পরিবারের কাছ থেকে এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৫ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে