
সাতক্ষীরার শ্যামনগর উপজেলাধীন উপকূলীয় এলাকায় সুপেয় পানির প্রকল্প উদ্বোধন করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) কৈখালী এস আর মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন মাঠে তিনি এ প্রকল্পের উদ্বোধন করেন।
বিজিবি মহাপরিচালক বলেন, বিজিবি হবে বাংলাদেশ সীমান্তের নিরাপত্তাপ্রহরী ও আস্থার প্রতীক। লবণাক্ত উপকূলের মানুষের প্রধান সমস্যা সুপেয় খাবার পানি। এখানকার মানুষ পুকুর ও বৃষ্টির পানি পান করেন। যে পানি অনিরাপদ। এই অঞ্চলের মানুষের দাবির পরিপ্রেক্ষিতে বিজিবির পক্ষ থেকে ৫৬ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে। এটি বিজিবির মানবিক উদ্যোগ।
বনদস্যু নিয়ন্ত্রণ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, সুন্দরবন সীমান্তে আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। কোস্ট গার্ডও অপারেশন পরিচালনা করছে। সম্মিলিতভাবে বনদস্যু নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে। সে ক্ষেত্রে সুনির্দিষ্ট তথ্য দিয়ে সহায়তার আহ্বান জানান বিজিবি মহাপরিচালক।
পানি প্রকল্প উদ্বোধন শেষে শতাধিক মানুষকে খাদ্য ও চিকিৎসাসেবা দেওয়া হয়। এ সময় বিজিবির অতিরিক্ত মহাপরিচালক সৈয়দ নওফেল মাহমুদ, সোহরাব হোসেন ভূঁইয়া, শরীফুল ইসলাম, নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শাহরিয়ার রাজীব, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে