
সাতক্ষীরার দেবহাটায় সাপ্লাই পানির প্ল্যান্ট উদ্বোধন করেছেন স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী। বুধবার (১২ জুন) ‘সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প’-এর আওতায় দেবহাটা উপজেলার পারুলিয়ায় ভূমি অফিস-সংলগ্ন এলাকায় এই পাইপ ওয়াটার সাপ্লাই স্কিমের উদ্বোধন করা হয়।
দেবহাটা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রকল্পটির চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ২ কোটি ৫৩ লাখ ৪৬ হাজার ৬৬৫ টাকা। কাজের সমাপ্তি নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের ১৮ জুন।
প্ল্যান্ট উদ্বোধনের পর পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় উন্নয়নবিষয়ক মতবিনিময় সভা। এতে সভাপতিত্ব করেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী। ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির সদস্যসচিব তাহাজ্জত হোসেন হিরুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব আবুল হাসান, উপসচিব আকবার হোসেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান এবং সচিবের একান্ত সহকারী মাহামুদুল হাসান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য মুহাদ্দিস রবিউল বাশার, জেলা বিএনপির সদস্য ও সাবেক ডাকসু নেতা মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহাবুব আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউর ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম ও সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি উজ্জ্বল, সখীপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবদুল মতিন বকুল, কুলিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, উপজেলা জনস্বাস্থ্য উপপ্রকৌশলী সঞ্জয় মণ্ডল, কালীগঞ্জ উপজেলার জনস্বাস্থ্য উপপ্রকৌশলী জুয়েল হোসেনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে