
ঢাকা ছেড়ে গ্রামে নতুন জীবন শুরুর স্বপ্ন ছিল এক পরিবারের। আসবাবপত্র পিকআপ ভ্যানে বোঝাই করে রওনা দিয়েছিল তারা। কিন্তু রংপুরে ইউটার্ন নেওয়ার মুহূর্তে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন হয়ে যায় সে স্বপ্ন। ঘটনাস্থলেই প্রাণ হারায় মা-শিশু ও চালকের সহকারী। গতকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের নগরীর দমদমা এলাকায় এ ঘটনা ঘটে। এতে আরও তিনজন আহত হয়।
নিহত ব্যক্তিরা হলো পীরগাছার সাতদরগা এলাকার মোতালেব হোসেনের স্ত্রী শাহিনা বেগম (২৮) ও তাঁর এক বছর বয়সী ছেলে ওয়ালিদ হোসেন স্বাধীন এবং পিকআপ ভ্যানের সহকারী (হেলপার) নগর মীরগঞ্জ এলাকার ইউসুফ আলীর ছেলে আরিফ হোসেন (২০)।
পুলিশ জানায়, রংপুরের পীরগাছা সাতদরগা এলাকার বাসিন্দা মোতালেব হোসেন পরিবার নিয়ে ঢাকায় ছিলেন। গ্রামে বসবাসের জন্য স্ত্রী, সন্তান, ভাই ও ভাইয়ের বউকে নিয়ে ঘরের আসবাবপত্রসহ পিকআপ ভ্যানযোগে ঢাকা থেকে গতকাল বিকেলে রওনা দেন মোতালেব। দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের দমদমা এলাকায় পৌঁছালে সেখান থেকে মাহিগঞ্জ হয়ে সাতদরগা যাওয়ার ইউটার্ন নিতে গেলে অপর পাশ থেকে আসা একটি ট্রাক তাদের পিকআপটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোতালেব হোসেনের স্ত্রী, তাঁর এক বছরের ছেলে ও পিকআপের সহকারী নিহত হয়। এ ঘটনার পর স্থানীয় বাসিন্দারা পিকআপচালক ও মোতালেব হোসেনের ভাই ও ভাইয়ের বউকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ৩টা ৩০ মিনিটে পিকআপ ভ্যানটি ইউটার্ন নিয়ে সিগন্যাল দিয়ে সড়কে আড়াআড়িভাবে দাঁড়াতেই পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিয়ে টেনেহিঁচড়ে নিয়ে যায়।
রংপুর মহানগর পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী বলেন, ‘ঢাকা থেকে আসা একটি পিকআপ ভ্যান দমদমা এলাকায় ইউটার্ন নিতেই বালুবাহী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনজন নিহত হয়। আমরা গাড়ি দুটিকে জব্দ করেছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ট্রাকের চালক ও তার সহকারী পলাতক রয়েছে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে