কুড়িগ্রামের রাজিবপুরে বাড়ির পাশের খালে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার কোদালকাটি ইউনিয়নের পাখীউরা গ্রামের দুলাল মোর এলাকায় এ ঘটনা ঘটে। রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মারা যাওয়া দুই শিশু হলো পাখীউরা গ্রামের আব্দুল আলীমের ছেলে হোসাইন (২) ও আরমান আলীর ছেলে কামরুল হাসান (২)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই। সমবয়সী দুই শিশু একসঙ্গেই হাঁটতে শিখছিল।
দুই শিশুর পরিবার সূত্রে জানা গেছে, কেবল হাঁটতে শেখা হোসাইন ও কামরুল সোমবার বিকেলে হালকা বৃষ্টির মধ্যে বাড়ির উঠানে খেলছিল। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে থাকে। একপর্যায়ে বাড়ি থেকে প্রায় ৩০-৪০ গজ দূরে একটি খালের পানিতে দুই শিশুকে ভেসে থাকতে দেখেন তাদের দাদি। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ওসি মো. সেলিমুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

পটুয়াখালীর কলাপাড়ায় ব্যাটারিচালিত অটোভ্যান চালককে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে অপহৃত যুবককে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে তার অটোভ্যানসহ ও দুটি মোবাইল ফোনও।
৩৬ মিনিট আগে
ফরিদপুরের চরমাধবদিয়া ইউনিয়নে প্রায় ২০ বছর আগে নির্মিত একটি কাঁচা সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক বৈষম্যের কারণে সড়কটি উন্নয়নবঞ্চিত। সড়কটির বেহাল হয়ে পড়ায় অন্তত ১০ গ্রামের মানুষ ও শতাধিক শিক্ষার্থী চরম দুর্ভোগে...
১ ঘণ্টা আগে
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি ও স্থানীয়রা বলে অভিযোগ উঠেছে। রোববার রাতে কালীরহাট সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবি পুশ-ইনের চেষ্টা নিশ্চিত করলেও ককটেল বিস্ফোরণের তথ্য জানে না বলে জানিয়েছে।
১ ঘণ্টা আগে
এই উৎসবের একটা বার্তা হলো— পরিবেশের প্রতি সুরক্ষার দাবি। একসময় বাংলার রূপ এমন ছিল না। এখানে ছিল খাল, পুকুর, জলাশয়, নদীমাতৃক বাংলাদেশ। সেই রূপ এখন দিন দিন ম্লান হয়ে যাচ্ছে। নদীগুলোকে টিকিয়ে রাখতে হবে
১ ঘণ্টা আগে