নাশকতার মামলায় দিনাজপুরের ঘোড়াঘাট পৌর মেয়রসহ বিএনপির পাঁচ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার আসামিরা দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামিরা হলেন–ঘোড়াঘাট পৌরসভার মেয়র ও জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মিলন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক সাদ্দাম খন্দকার, যুগ্ম-আহ্বায়ক রায়হান মিয়া, উপজেলা ছাত্রদলের নেতা সোহেল প্রধান ও পৌর বিএনপির সদস্য মিলন মিয়া। সবাই নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি।
মামলা সূত্রে জানা যায়, গত দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে নাশকতা পরিকল্পনার অভিযোগে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের বিএনপি নেতা মাহফুজার রহমান লাভলুর চাঁতাল থেকে বিএনপি-জামায়াতের তিন নেতা কর্মীকে আটক করে পুলিশ।
ওই ঘটনায় গত বছরের ১৬ অক্টোবর উপজেলার পালশা ইউনিয়নের পালশা গ্রামের বাসিন্দা শেখ বদিউজ্জামান (৫৪) বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা করেন, মামলা নম্বর-৯। মামলায় পৌর মেয়র আব্দুস সাত্তার মিলনসহ ৪২ জনকে আসামি করা হয়। মামলায় থানা–পুলিশ ১৫টি ককটেল সাদৃশ্য বস্তুসহ ১০টি লোহার রড ও ৩৫টি বাঁশের লাঠি উদ্ধার দেখায়।
ওই মামলায় মেয়র আব্দুস সাত্তার মিলনসহ মামলার কয়েকজন উচ্চ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করে। আদালত তাদের অস্থায়ী জামিন প্রদান করেন। অস্থায়ী জামিনের মেয়াদ শেষ হওয়ায় পৌর মেয়র আব্দুস সাত্তার মিলনসহ মামলার আরও দুই আসামি স্বেচ্ছাসেবক দল নেতা সাদ্দাম ও রায়হান আজ (রোববার) দিনাজপুরের ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। তবে তাদের জামিন আবেদন খারিজ করে দিয়ে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
একইদিন নাশকতার পৃথক আরেকটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করে ঘোড়াঘাট পৌর বিএনপি নেতা মিলন মিয়া ও ছাত্রদল নেতা সোহেল প্রধান। আদালত তাদের জামিন আবেদনও খারিজ করে দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ আজকের পত্রিকাকে মোবাইল ফোনে বলেন, ‘কোর্ট পুলিশ সূত্রে জানতে পেরেছি, ঘোড়াঘাট পৌরসভার মেয়রসহ নাশকতার পৃথক দুটি মামলার ৫ জন আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন। তবে বিজ্ঞ বিচারিক আদালত আসামিদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেছেন।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে