
কুড়িগ্রামের উলিপুরে গাছের নিচে চাপা পড়ে মুকুল খন্দকার (৪২) নামের এক নৈশপ্রহরীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার (১ জুলাই) দুপুরে উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের বড়াইবাড়ি এলাকায়।
এলাকাবাসী ও নিহতের স্বজনেরা জানান, চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের শাহের আলী খন্দকারের ছেলে মুকুল খন্দকার পাশের উলিপুর উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের বড়াইবাড়ি এলাকার আহাম্মদ খন্দকারের বাড়িতে গাছ কাটতে যান। কাটার একপর্যায়ে একটি গাছ উল্টে তার ওপর পড়ে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিরা দৌড়ে এসে চাপা পড়া থেকে মুকুলকে উদ্ধার করেন। কিন্তু ততক্ষণে তিনি মারা যান। চার সন্তানের জনক মুকুল চিলমারী উপজেলার কুটিরগ্রাম এম এইচ বালিকা দাখিল মাদ্রাসার নৈশপ্রহরী পদে চাকরি করতেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, গাছের নিচে চাপা পড়ে একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে