
রংপুরের পীরগঞ্জে বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তিনি পীরগঞ্জে পৌঁছে আবু সাঈদের কবর জিয়ারত করেন।
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আবু সাঈদের সমাধিস্থলে প্রবেশ করেন তারেক রহমান। সেখানে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে আবু সাঈদের রুহের মাগফিরাত কামনা করেন এবং দোয়া-মোনাজাতে অংশ নেন। পরে আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তারেক রহমান। তখন তারেক রহমানের কাছে বিভিন্ন দাবির কথা তুলে ধরেন আবু সাঈদের পরিবারের সদস্যরা।
কবর জিয়ারত শেষে আবু সাঈদের বাড়ির ভেতরে প্রবেশ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। উঠানে বসে আবু সাঈদের মা, বাবা ও ভাই-বোনের সঙ্গে কথা বলেন। সেখানে প্রায় ১৭ মিনিট নানা বিষয়ে কথা বলেন তাঁরা।
এ সময় আবু সাঈদের বাবা মকবুল হোসেন তারেক রহমানকে বলেন, ক্ষমতায় গেলে যেন আবু সাঈদের হত্যার সঠিক বিচার করা হয়।
আবু সাঈদের বাবা মকবুল হোসেন বলেন, ‘আমি দাবি জানাইছি আমার ছেলের হত্যাকারীদের কড়াকড়ি বিচার করা হয় যেন। আরও যারা শহীদ হইছে, তাদেরও যেন বিচার করা হয়। যেগুলা পঙ্গু, অবহেলিত আছে, সেইলারও (সেগুলোরও) যেন পাশে থাকা হয়। আর পীরগঞ্জের মধ্যে একটা মেডিকেল স্থাপন করে দাও আর একটা কলকারখানা। কারণ, এই জায়গার মধ্যে অবহেলিত মানুষ কর্ম করবার জায়গা পায় না। এগুলা যেন কর্মসংস্থান একটা হয়।’
জবাবে তারেক রহমান বলেছেন, ‘যদি ক্ষমতায় যেতে পারি, তাহলে করব।’
তারেক রহমানের আগমনকে ঘিরে সমাধিস্থল ও আশপাশের এলাকায় আগে থেকেই নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। অতিরিক্ত পুলিশ, র্যাব ও বিজিবি সদস্য মোতায়েনের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও ছিল চোখে পড়ার মতো।
আবু সাঈদ ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জুলাই বিপ্লবের শহীদ। তিনি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের মেধাবী শিক্ষার্থী ছিলেন। ১৬ জুলাই ২০২৪ তারিখে পুলিশের গুলিতে তিনি শাহাদাত বরণ করেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে